নিম্নআয়ের মানুষের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে: আমিনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৬, ১৮:৪৯ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৮:৪৯

ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক জানিয়েছেন, নির্বাচিত হলে কালশী ও মিরপুর এলাকার মানুষের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবেন। একইসঙ্গে তিনি সব ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচনি প্রচারণার সপ্তম দিনে মিরপুর সিরামিক ও উত্তর কালশী এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

এদিন সকাল থেকেই তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ওই এলাকার ঘরে ঘরে যান এবং আগামী দিনের কর্মপরিকল্পনা সংবলিত লিফলেট বিতরণ করেন।

গণসংযোগ পরবর্তী এক পথসভায় আমিনুল হক বলেন, আমি এই এলাকার সন্তান, এখানেই বড় হয়েছি। আমি জানি, এই এলাকার মানুষের প্রধান সমস্যা উচ্ছেদ আতঙ্ক। আমি নির্বাচিত হলে এই সাধারণ মানুষের জন্য স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো।

এলাকার অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় রাস্তাঘাট ও জলাবদ্ধতার সমস্যা রয়েছে। আমি মানুষের কষ্ট বুঝি। এছাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী একটি উপযুক্ত স্থানে কবরস্থানের ব্যবস্থা করার পরিকল্পনাও আমার রয়েছে।

নির্বাচনি প্রচারণার অভিজ্ঞতা জানিয়ে আমিনুল হক বলেন, আজ আমার প্রচারণার সপ্তম দিন। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ও নিরপেক্ষ মুরুব্বিরাও স্বতঃস্ফূর্তভাবে আমার সঙ্গে যোগ দিচ্ছেন। এটি পরিবর্তনের লক্ষণ।

প্রচারণার মাঝেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন এই বিএনপি নেতা। তিনি অভিযোগ করেন, জামায়াত প্রার্থী ও তার কর্মীরা ভোটারদের বাসায় গিয়ে এনআইডি নম্বর সংগ্রহ করছেন। অনেক অসহায় মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে বিকাশ নম্বর নেওয়া হচ্ছে; যা নির্বাচনের আচরণবিধির চরম লঙ্ঘন। আমার কাছে এর ভিডিও প্রমাণ রয়েছে।

তিনি আরও জানান, এই কারচুপির পরিকল্পনার বিরুদ্ধে তিনি দ্রুতই রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করবেন।

সাধারণ ভোটারদের উদ্দেশে আমিনুল হক বলেন, উসকানি বা প্রলোভনে পা না দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে।

গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/আইএ/আরকে/
সম্পর্কিত
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
জুলাই জাতীয় সনদ: এক বছরে অগ্রগতি কতটুকু
এবার পূজাকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি: গয়েশ্বর
সর্বশেষ খবর
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত