জামায়াত নেতাদের অসহযোগিতার কারণেই শেরপুরে সংঘর্ষের সূত্রপাত: মাহদী আমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ জানুয়ারি ২০২৬, ১৫:০৩ আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১৫:০৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, শেরপুরে হত্যার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। এ ঘটনার দ্রুত নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করতে হবে।

তিনি বলেন, বিএনপি ও প্রশাসনের বারবার অনুরোধের পরও জামায়াত নেতাদের অসহযোগিতার কারণেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।

ড. মাহদী আমিন বলেন, শেরপুরের ঝিনাইগাতিতে নির্বাচন কমিশনের ওই অনুষ্ঠানে সবার জন্য সুনির্দিষ্ট আসন ছিল। কিন্তু জামায়াতের নেতাকর্মীরা আগে থেকেই সেগুলো দখল করে রেখেছিলেন। চেয়ারে বসার মতো তুচ্ছ ঘটনায় যে সহিংসতা হয়েছে, তা কাম্য ছিল না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. মাহদী আমিন প্রশ্ন রেখে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারলো না। তিনি বলেন, জামায়াতের প্রার্থীকে বিকল্প পথ ব্যবহারের জন্য সবাই অনুরোধ করেছিলেন। কিন্তু জামায়াত নেতাকর্মীরা কেন চেয়ার ছাড়ছিলেন না। তারা আগে থেকেই লাঠিসোঁটা প্রস্তুত করে রেখেছিলেন। এ ঘটনায় একজন মারা গেছেন। বিএনপিরও ৪০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। এখানে দায় চাপানোর রাজনীতি চলবে না।

তিনি বলেন, বিএনপি উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা করে। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে। তাই আমরা বিতর্কমুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন চাই।

ড. মাহদী আমিন বলেন, পডকাস্টে তারেক রহমান বিএনপির ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা তুলে ধরবেন, যার মাধ্যমে দেশের কোটি পরিবার আর্থিক কিংবা খাদ্য সহায়তা এবং সামাজিক নিরাপত্তার ন্যায্য অধিকার পাবে।

তিনি আরও বলেন, শিক্ষা নিয়ে তার মৌলিক সংস্কার ও উন্নয়নের পরিকল্পনাও তুলে ধরা হবে, যাতে আমাদের সন্তানেরা বিজ্ঞানমনস্ক, মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে। এছাড়াও তিনি ধর্মীয় কল্যাণমূলক উদ্যোগগুলোর কথা ব্যাখ্যা করবেন, যেখানে সব ধর্মের মানুষ সমান মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতা উপভোগ করবেন। কারণ, আমরা বিশ্বাস করি, বাংলাদেশ কারও একার নয়—বাংলাদেশ সবার।

/এমকে/এম/ 
সম্পর্কিত
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
জুলাই জাতীয় সনদ: এক বছরে অগ্রগতি কতটুকু
এবার পূজাকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি: গয়েশ্বর
সর্বশেষ খবর
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত