সহ্য করছি, ধৈর্য্যের বাঁধ ভাঙবেন না: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৬, ১৪:৫৪আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১৪:৫৪

আমি অনেক সহ্য করছি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, “ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আমরা সুষ্ঠু ও পরিচ্ছন্ন নির্বাচন চাই। কারণ, এই নির্বাচন অনেক সংগ্রাম করে আদায় করতে হয়েছে। এটি কেউ দান করেনি। অনেক ছেলেপেলে মনে করেন ২৪ এর জুলাইয়ে সব করেছেন, তাহলে ১৭ বছর আমরা কি করেছি। আমরা বরং তাদের পায়ের তলার মাটি শক্ত করেছি। সবার সমর্থনেই চব্বিশের সুফল এসেছে।”

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর পল্টনে ব্যবসায়ীদের সঙ্গে নির্বাচনি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

মির্জা আব্বাস বলেন, “নির্বাচনের ফলাফল ঘোষণার আগে পর্যন্ত পোলিং এজেন্টরা স্থান ত্যাগ করবে না। কারণ, ঢাকা-৮ নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা তা সফল হতে দেবো না।”
 
তিনি আরও বলেন, “ইসি বলেছে, নির্বাচনের ফল প্রকাশ করতে নাকি তিনদিন লাগবে। তারা কাকে জেতাতে এমনটি বলছেন। ১২ ঘণ্টার বেশি দেরি হলে বুঝতে হবে তাদের মধ্যে অসৎ উদ্দেশ্য আছে। ভোটের ফলাফল ঘোষণায় সময় ক্ষেপণ মেনে নেওয়া হবে না।”

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন খারাপ কিছু হতে পারে সেই শঙ্কা জানিয়ে এই প্রার্থী বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে হবে। কারণ সেদিন খারাপ কিছু হতে পারে সেই শঙ্কা আছে। নির্বাচনের দিনের জন্য একটি দল ৪০ লাখ বোরকা বানিয়েছে বলে শোনা যাচ্ছে।”   

তিনি বলেন, “কিছু ছেলেপেলে আছে হঠাৎ আঙুল ফুলে কলাগাছ, লম্বা লম্বা কথা বলে। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কি না তার খবর নেই আমার নাম নিয়ে শুরু করে। কাজ নাই মির্জা আব্বাসকে বকা দেওয়া ছাড়া। এলাকার মানুষ আমাকে চেনে, ব্যবসায়ীরা আমাকে চেনে, ঢাকা-৮ ব্যবসায়ী জোন, ওই বিশেষ ব্যক্তি ছাড়া অন্য কেউ বলতে পারবে না মির্জা আব্বাসকে কেউ এক কাপ চা খাওয়াতে পেরেছে। শেখ হাসিনার হাত থেকে যেমন দেশকে রক্ষা করা হয়েছে সেরকম এসব অর্বাচীন বালকদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।”

/এমকে/এবিএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের