ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে বিএনপির গণসংযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫০

বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমানের পক্ষে প্রচারণা-গণসংযোগ চালিয়েছেন দলটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা এবং ওই আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালীর ওয়ারলেস গেট থেকে প্রচারণা শুরু করে স্থানীয় কলম্বিয়া সুপার মার্কেট ও ‘জ’ ব্লকসহ আশপাশের দোকানপাট ও বাসাবাড়িতে ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান তারা।

এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, কোনও ধরনের কারচুপি না হলে আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও বলেন, ধানের শীষ নির্বাচিত হলে গুলশান, বনানী ও ভাসানটেক এলাকাকে আরও আধুনিক করে গড়ে তোলা হবে।

এ সময় আরও ছিলেন– বনানী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিব উল্লাহ হবি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সাবেক কমিশনার আবুল কালাম আজাদ, বনানী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান শেখ (বাবুল), সদস্য মিজানুর রহমান (বাগমার), ২০ নম্বর ওয়ার্ডের সাবেক সেক্রেটারি শহিদুল ইসলাম হিরো প্রমুখ।

/এমকে/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের