নির্বাচন ঘিরে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০০

নির্বাচন ঘিরে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘‘বট আইডি দিয়ে মানুষের চরিত্র হনন, কুৎসা রটনা, অপপ্রচারের যেন শেষ নেই। গান, নৃত্য ও অভিনয়ের মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে শিল্পীদের।’’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে নির্বাচনি প্রচারণা সঙ্গীতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘‘বিএনপি সবার জন্য সমান সুযোগে বিশ্বাস করে। জাসাসের কর্মীদেন গতানুগতিক রাজনীতি করার দরকার নেই। আপনাদের রাজনীতি হবে ভিন্নতর।’’ 

তিনি বলেন, ‘‘যারা গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করলো, যারা গুপ্ত এবং সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরকার নিচে থাকেনি, আওয়ামী লীগের আবরণের মধ্যে যারা থাকেনি, যারা সত্য এবং ন্যায়কে সুস্পষ্টভাবে রুদ্রালোকের মধ্যে যারা বলেছে, তাদের বিরুদ্ধে আজ সুপরিকল্পিতভাবে— এক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা চালানো হচ্ছে।’’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির সহপ্রচার সম্পাদক আসাদুজ্জামান শাহিন, জাসাস সভাপতি চিত্রনায়ক হেলাল খান, কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

 

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি