নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই প্রতিহত করবে: নজরুল ইসলাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১২

আগামীকাল অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিবেশ এখন পর্যন্ত ভালো রয়েছে। তবে নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন ভবনে সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ কেমন—এ বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে কি না—এমন প্রশ্নে নজরুল ইসলাম খান বলেন, ষড়যন্ত্র অন্য কেউ করতে পারে, বিএনপি তা করছে না। যারা দীর্ঘদিন দেশ শাসন করেছে, তাদের অনেক বেনিফিশিয়ারি রয়েছে। দেশের ভেতরে ও বাইরে এমন শক্তি আছে, যারা নিজেদের বিজয় বা পরাজয় নিয়ে দুশ্চিন্তায় থেকে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে।

তিনি বলেন, কিছু খারাপ মানুষও আছে, যারা ক্ষতি করতে পারলেই খুশি হয়। তবে এসব চেষ্টা থাকা সত্ত্বেও জনগণের আগ্রহ অনেক বেশি। জনগণ চায় নির্বাচন হোক এবং সুষ্ঠুভাবে হোক। বিএনপিও বিশ্বাস করে নির্বাচন সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হবে।

নজরুল ইসলাম খান বলেন, এমন সময়ে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন নির্বাচনের বিরুদ্ধে অবস্থান না নেয়—এটাই প্রত্যাশা। কেউ নিলে তাদের জনগণের প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হবে।

ঠাকুরগাঁওয়ে জামায়াত ইসলামী নেতা টাকাসহ আটক হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সৈয়দপুরের ঘটনার রেফারেন্সে একটি বিশেষ বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, কাস্টমসের অনাপত্তিতেই ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়েছিল। অথচ আভ্যন্তরীণ রুটে অর্থ বহনে কোনও সীমাবদ্ধতা না থাকলে অনুমতির প্রয়োজন কেন—সে প্রশ্ন তোলেন তিনি। তার মতে, ওই বক্তব্যের মধ্যে অসংগতি রয়েছে।

জামায়াতের জনপ্রিয়তা নষ্ট করতে বিএনপি নাটক সাজিয়েছে—জামায়াতের এমন অভিযোগের জবাবে নজরুল ইসলাম খান বলেন, টাকাসহ জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। বিএনপি কাউকে আটক করেনি। নাটক হলে এর অভিনেতা তারাই।

ঢাকা-১৫ আসনে জামায়াতের ১২টি নির্বাচনি ক্যাম্প পোড়ানোর ঘটনায় নজরুল ইসলাম খান বলেন, যদি কেউ এটি করে থাকে, তবে তা অত্যন্ত অন্যায়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। বিএনপি এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলেও দাবি করেন তিনি।

নির্বাচন বানচালের চেষ্টা হলে জামায়াত জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে—এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নজরুল ইসলাম খান বলেন, যে কেউ নির্বাচন প্রতিরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণই তাকে প্রতিহত করবে। এমনকি বিএনপি যদি এমন কিছু করে, জনগণ তাদেরও প্রতিহত করবে।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সন্তুষ্ট কি না—এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচন কমিশন আরও শক্ত ভূমিকা রাখতে পারত বলে তাদের ধারণা।

/এসএমএ/এম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী