নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট নয় জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশকে ইতিবাচক ও শান্তিপূর্ণ আখ্যা দিলেও নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় দলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্টের মাধ্যমে এই প্রতিক্রিয়া জানানো হয়।

এতে বলা হয়, “প্রিয় দেশবাসী, সারাদিন অত্যন্ত ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুল সংখ্যায় ভোট প্রদান করার জন্য আমরা আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে আমরা সন্তুষ্ট নই।”

ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, “বিভিন্ন আসনে ১১-দলীয় জোটের প্রার্থীদের অল্প ব্যবধানে ও সন্দেহজনকভাবে পরাজিত হওয়া, বেসরকারি ফলাফল ঘোষণায় বারবার অসঙ্গতি ও গড়মিল, নির্বাচন কমিশনের ভোটার উপস্থিতির হার প্রকাশে অনীহা এবং প্রশাসনের একটি অংশের বড় একটি দলের প্রতি পক্ষপাতিত্বের ইঙ্গিত। এসব বিষয় ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে।”

সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে দলের পক্ষ থেকে বলা হয়, “আমরা সবাইকে ১১-দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার আহ্বান জানাচ্ছি। একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ন্যায়বিচারের জন্য আমাদের সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।”

/এএইচএস/এম/
সম্পর্কিত
সংবিধান সংশোধন কমিটিতে ১১ দলের প্রতিনিধিত্ব থাকবে না: গোলাম পরোয়ার
ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার
সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর ‘হামলার’ ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা
সর্বশেষ খবর
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার