অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজের ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জ, মহিলা জামায়াতের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৪

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষকে অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর মধ্যরাতে পুলিশের লাঠিচার্জের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিককা।

শুক্রবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ‘৫ নভেম্বর অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তার কার্যালয় থেকে অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ উদ্ধার করে। এ সময় পুলিশি অভিযানে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের অভিযোগ ওঠে। গণমাধ্যমের ররাত দিয়ে জানা যায় এসময় নারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুরুষ পুলিশরা।’ 

তিনি বলেন, ‘সাধারণ ছাত্রীরা তাদের হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট দূরীকরণ এবং প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের দাবিতে আন্দোলন করছিল। কিন্তু কলেজ প্রশাসন তাদের যৌক্তিক দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধান না করে, গভীর রাতে ক্যাম্পাসে পুলিশ ডেকে এনে ছাত্রীদের ওপর বলপ্রয়োগ করে। এসময় ছাত্রী হোস্টোলে পুরুষ পুলিশ প্রবেশ করে ছাত্রীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে। শিক্ষাঙ্গনে আইশৃঙ্খলা বাহিনীর এহেন আচরন অত্যন্ত ন্যক্কারজনক। 

‘অধ্যক্ষ শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক, আলোচনার মাধ্যমে তার নিজ প্রতিষ্ঠানের সমস্যা সমাধান করা উচিত। কিন্তু তিনি সেটা না করে ছাত্রীদের ওপর পুলিশ দিয়ে হামলা করে নিজের অভিভাবকসুলভ আচরণের পরিপন্থি কাজ করেছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এই পুলিশি হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সেই সঙ্গে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই।’ 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
‘যারা বিএনপি সরকারকে ব্যর্থ করতে চাইবে, তাদেরকে ব্যর্থ করে দেওয়া হবে’
দেশে কি আদৌ কোনও সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরের 
এনসিপিতে কী হচ্ছে?
সর্বশেষ খবর
গল্লামারীতে হাতিরঝিলের রেপ্লিকা, চালু হচ্ছে কবে
গল্লামারীতে হাতিরঝিলের রেপ্লিকা, চালু হচ্ছে কবে
সুন্দরবনে দুই দিন ধরে পর্যটক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান
সুন্দরবনে দুই দিন ধরে পর্যটক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান
রুশ বিপ্লবের ১০৯তম বার্ষিকী ও বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় সমাবেশ
রুশ বিপ্লবের ১০৯তম বার্ষিকী ও বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় সমাবেশ
জার্মানি থেকে এসে চলছিল বিয়ের কথা, যুবকের মরদেহ উদ্ধার
জার্মানি থেকে এসে চলছিল বিয়ের কথা, যুবকের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত