খালেদা জিয়া আদালতে যাচ্ছেন আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৬, ০০:১০আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১০:০২

খালেদা জিয়া যাত্রাবাড়ি থানার নাশকতার মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইতে আজ মঙ্গলবার আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গত ৩০ মার্চ খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি ৫ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে গত বছর ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধের ডাক দেন খালেদা জিয়া। লাগাতার ওই অবরোধের মধ্যে গত বছরের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ২৯ জন যাত্রী মারাত্মক দগ্ধ হন। ঘটনার পরদিন ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ি থানায় দুটি মামলা দায়ের করে পুলিশ। ঘটনার প্রায় আটদিন পর নূর আলম (৬০) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান।
খালেদা জিয়ার আদালতে যাওয়া উপলক্ষে সকাল থেকেই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার মারুফ হোসেন সরদার। তিনি বলেন,যেকোনও ধরনের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক থাকবে।

/জেইউ/এমএসএম/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক