‘সংসদে অতীতের নেতিবাচক সংস্কৃতিগুলো মুছে দেবে বিএনপি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৬, ১৪:০২আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১৪:০২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে। ভাববে, এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতের নেতিবাচক সংস্কৃতিগুলো মানুষের মন থেকে আমরা মুছে দেবে বিএনপি।

শনিবার (৭ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের দ্বিতীয় ও শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কর্মশালায় কনস্টিটিউশন, রুলস অব প্রসিডিউর, কাস্টমস, কনভেনশন অব দি হাউস– এসব বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলাপ হয়েছে। সেই সঙ্গে বিশ্বের যেসব দেশ শক্তিশালী গণতন্ত্রের চর্চা করে থাকে, সেসব দেশের সংসদে চর্চার ওপর ক্লাস নেওয়া হয়।

তিনি বলেন, নতুন সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে কাজ করবেন, এই লক্ষ্যেই প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বিএনপি। নতুরা কীভাবে শুরু করবেন বা শিখবেন সেসব বিষয় ফোকাস করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা মনে করি, তাদের ভেতরে কোনও খারাপ সংস্কৃতি না থাকলে ভালো শিক্ষাটা পাবেন। একটা শিশু যেমন জন্মগ্রহণের পর সতেজ সংস্কৃতি শিখে, ঠিত সেইভাবে নবীন সংসদ সদস্যদেরও প্রস্তুত করার চেষ্টা করা হচ্ছে।

প্রথমবার নির্বাচিত বিএনপির সংসদ সদস্যদের, সংসদীয় কার্যক্রম, বিধি-বিধান ও সংসদীয় আচার বিষকর প্রশিক্ষণ কর্মশালা চলছে।

দুদিনের এ কর্মশালার শেষ দিনের কার্যক্রম চলছে আজ। সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। বিকালের সেশনে থাকবেন সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা।

এর আগে শুক্রবার (৬ মার্চ) এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজেও প্রশিক্ষণার্থীদের সারিতে বসেন। সঙ্গে ছিলেন একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান।

এদিন সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, বিকালের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একাংশ অংশগ্রহণ করেন।

/এমকে/আরকে/
সম্পর্কিত
অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক
সরকারে গিয়ে বিএনপির দলীয় কাজে ভাটা, দল গোছাচ্ছেন কারা?
‌‘মনগড়া’ ভোটার তালিকা করে ‘পকেট কমিটির’ প্রস্তুতি উপজেলা বিএনপির
সর্বশেষ খবর
বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো ছাত্রদল
বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো ছাত্রদল
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে: চসিক মেয়র
চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে: চসিক মেয়র
অপু পেলেন সোনার কলস, শাকিব পেলেন ঘড়ি—পূর্ণিমার জন্মদিনের উপহারে কী ছিল?
অপু পেলেন সোনার কলস, শাকিব পেলেন ঘড়ি—পূর্ণিমার জন্মদিনের উপহারে কী ছিল?
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান