গাজীপুরে কারখানায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপি-শ্রমিক দলের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ১৫:২৮ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৫:৩৫

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্যে, পোশাক শ্রমিকদেরকে আন্দোলনে উস্কানি, বিভিন্ন পোশাক কারখানায় হামলা এবং ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শ্রীপুর পৌর বিএনপি ও শ্রমিক দল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীপুর-আনসার সড়কে বিক্ষোভ মিছিল করে। শ্রীপুর পৌর বিএনপি এবং শ্রমিক দলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল করে দলটির নেতৃবৃন্দ।

শ্রীপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক মিজান মণ্ডলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি শ্রীপুর-মাওনা সড়কের টেংরা সড়কের মোড়ে দলের আঞ্চলিক কার্যালয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সাইফুল হক মোল্লা, শরিফ আহমেদ সিদ্দিকী, বিল্লাল হোসেন, রেজাউল করিম খোকন, আফাজ উদ্দিন মন্ডল, শ্রীপুর পৌর যুবদলের সাবেক সভাপতি শামসুদ্দিন সরকার, শ্রীপুর পৌর শ্রমিক দলের আহবায়ক মিজান মন্ডল, শ্রমিক নেতা কামাল সরকারসহ দলে বিভিন্ন ইউনিটের নেতারা।

তারা বক্তব্য বলেন, মনিরুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।

প্রসঙ্গত, রবিবার দুপুরে শ্রীপুর পৌরসভার দক্ষিন ভাংনাহাটি এলাকায় রাতুল অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানায় হামলা করে ব্যাপক ভাংচুর করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ, শ্রমিকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

/আরএইচ/
সম্পর্কিত
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় নিহত-নিখোঁজ ২৫
আইনের প্রতি শ্রদ্ধা থাকলে শেখ হাসিনা দেশে ফিরে আপিল করতেন: রিজভী
বেনাপোলে দুই শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ
সর্বশেষ খবর
আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ড.খলিলুর রহমানের বৈঠক
আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ড.খলিলুর রহমানের বৈঠক
জটিল পাসওয়ার্ডই নিরাপদ নয়, সুরক্ষা যাচাই করবেন যেভাবে
জটিল পাসওয়ার্ডই নিরাপদ নয়, সুরক্ষা যাচাই করবেন যেভাবে
পালিয়ে যাবো না বলে যে চলে যায়, আসি আসি বলেও সে আসে না: হাসনাত 
পালিয়ে যাবো না বলে যে চলে যায়, আসি আসি বলেও সে আসে না: হাসনাত 
জিয়ার বিরুদ্ধে গুম-হত্যার রহস্য উন্মোচনে ছিল ‘ইনসাইডার উইটনেস’: তাজুল ইসলাম
জিয়ার বিরুদ্ধে গুম-হত্যার রহস্য উন্মোচনে ছিল ‘ইনসাইডার উইটনেস’: তাজুল ইসলাম
সর্বাধিক পঠিত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ