দেশকে উদারপন্থি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ এসেছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৬, ২০:৫১আপডেট : ১১ মার্চ ২০২৬, ২০:৫২

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে উদারপন্থি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ এসেছে। তিনি বলেন, ১২ মার্চ নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে। কারণ সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের মধ্যদিয়ে বসছে বহুল কাঙ্ক্ষিত জাতীয় সংসদ। এই সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে সবপক্ষের সহযোগিতা জরুরি।

বুধবার (১১ মার্চ) জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে আরও বক্তব্য রাখেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ সাংবাদিক নেতারা।

মির্জা ফখরুল বিগত ফ্যাসিবাদী আমলে গণমাধ্যমের ওপর নানা খড়গের কথা স্মরণ করেন। বলেন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের সঙ্গে বিএনপির সুসম্পর্ক ছিল। আমাদের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াও সাংবাদিকদের অত্যন্ত ভালোবাসতেন।

তাই ফ্যাসিস্টদের মতো সাংবাদিকদের ওপর আর যেন কেউ চড়াও না হই, সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা মনে করি, মুক্ত গণমাধ্যম সবার প্রত্যাশা।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন, জনগণ, রাজনৈতিক দল এবং গণমাধ্যম এই তিনের সমন্বয়েই দেশ এগিয়ে যাবে। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জাতির আকাঙ্ক্ষা পূরণে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

 

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী