মির্জা আব্বাসের মস্তিষ্কে প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন, দ্বিতীয় দফা চলছে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ মার্চ ২০২৬, ২০:৩৩আপডেট : ১৩ মার্চ ২০২৬, ২০:৫৯

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী ও সংসদ নেতার রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তার দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টায় মির্জা আব্বাসের মস্তিষ্কে প্রথম দফার অস্ত্রোপচার শুরু হয়, যা সন্ধ্যা সোয়া ৬টায় শেষ হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় দফার অস্ত্রোপচার শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তা চলমান রয়েছে। 

শায়রুল কবির খান আরও জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। সিঙ্গাপুরে স্থানান্তরের জন্য এয়ার অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করে রাখা হয়েছে।

গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে শুক্রবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এছাড়া তাকে দেখতে হাসপাতালে আরও যান স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা। 

/এমকে/এসটি/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা? 
বিএনপি নেতার সঙ্গে জুয়ার আসরে সরকারি কর্মকর্তা, টাকায় চুমু খেয়ে ভাইরাল
‌‘বিএনপি কোটায়’ চাকরি দিতে ভাইভার নম্বর ৪০০ শতাংশ বাড়িয়েছে: সারজিস
সর্বশেষ খবর
বাবা আসবেন ভেবে অপেক্ষায় ছোট্ট জুই, এলো নিথর দেহ
বাবা আসবেন ভেবে অপেক্ষায় ছোট্ট জুই, এলো নিথর দেহ
মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, প্রতিস্থাপন হবে নভেম্বরের মধ্যে
মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, প্রতিস্থাপন হবে নভেম্বরের মধ্যে
রেলসেবা আধুনিকায়নে ২০০ ব্রডগেজ ক্যারেজ সংগ্রহের উদ্যোগ
রেলসেবা আধুনিকায়নে ২০০ ব্রডগেজ ক্যারেজ সংগ্রহের উদ্যোগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা