‘সরকারের ভাবমূর্তি নষ্ট করতে তেল মজুত ও বাইরে বিক্রি করা হচ্ছে’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ মার্চ ২০২৬, ২০:২২আপডেট : ২৭ মার্চ ২০২৬, ২০:২২

দেশে জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি নিয়ে সৃষ্ট অস্থিরতার পেছনে কালোবাজারি ও মজুতদারদের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে তেল বাইরে বিক্রি করা হচ্ছে, কেউ কেউ মজুত করছে। 

শুক্রবার (২৭ মার্চ) স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জ্বালানি তেলের সংকট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “তেল নিয়ে এক ধরনের ‘প্যানিক’ কাজ করছে। কিছু কালোবাজারি বাইরে তেল বিক্রি করে এবং অনেকে অবৈধভাবে মজুত করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।” বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় দেশবাসীকে সচেতন হওয়ার এবং কৃচ্ছ্রসাধন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সরকারকে সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের আরও সক্রিয় থাকতে হবে।” 

মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা নিয়ে অর্থমন্ত্রী বলেন, “রাজনীতিবিদরা যখন ইতিহাসবিদ হয়ে যান, তখন সেই ইতিহাস প্রোপাগান্ডায় রূপ নেয় এবং তা হয় ক্ষণস্থায়ী। তাই মুক্তিযুদ্ধ এবং এর পরবর্তী ঘটনাবলির ইতিহাস রচিত হতে হবে প্রকৃত ইতিহাসবিদদের হাত ধরে।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী