গুম-খুনের বিচার হবেই: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৬, ১৮:২৬আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৮:২৬

ফখরুল দেশে বিগত কয়েক বছরের সব গুম-খুনের বিচার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ হুঁশিয়ারি দেন। মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাজিব আহসান।
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদল সভাপতি আমিনুল ইসলাম জাকিরকে তুলে নিয়ে যাওয়ার বর্ষপূর্তিতে তাকে ফিরে পাওয়ার আশায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।
গুম-খুনের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘গুম হত্যার শামিল। এটা গুরুতর অপরাধ। ভারতে ৪০ বছর পর গুম-খুনের বিচার হয়েছে। আমাদের দেশেও এসব গুম খুনের বিচার হবে। আর এ বিচারের দিন বেশি দূরে নয়।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার আমলে প্রায় ৫০০ জনের অধিক গুম হয়ে গেছে। এদের কোনও খোঁজ মেলেনি। তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদল নেতা জাকিরকে সরকার গুম করেছে। আইনশৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে গেছে। আমরা জানি না সে বেঁচে আছে না মরে গেছে।’
অতীতে এ দেশের মানুষ এত গুম কখনও দেখেনি উল্লেখ করে ফখরুল বলেন, ‘গুমের তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। এর কোনও বিচার হচ্ছে না। বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অসংখ্য লোক গুম হয়ে গেছেন। আজ পর্যন্ত তাদের কোনও হদিস মেলেনি।’

বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের মৌলিক অধিকার ও আইনের শাসন ফিরে পেতে আন্দোলন চলছে। দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এ আন্দোলন করে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। আন্দোলন তীব্র থেকে তীব্রতর করা হবে।’

কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করে ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত তনু হত্যার কোনও কিছুই হলো না। পত্রিকা খুললেই দেখা যায় শুধু হত্যা আর হত্যা। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

এ সময়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসটিএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম