বিএনপিতে যোগ দিলেন এনডিএমের সাবেক মহাসচিব মোমিনুল আমিন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ এপ্রিল ২০২৬, ১৬:২১ আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১৬:২১

নির্বাচন কমিশনে নিবন্ধিত দল ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সাবেক মহাসচিব মোমিনুল আমিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের প্রাথমিক সদস্যপদ ফরম পূরণের মাধ্যমে তিনি এই রাজনৈতিক যাত্রা শুরু করেন। 

যোগদানের পর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং আদর্শের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে তার হাতে গড়া রাজনৈতিক দল বিএনপিতে যোগদান করলাম। কৈশোর থেকেই খালেদা জিয়ার অপরিসীম ত্যাগ এবং দূরদর্শী রাজনীতি দেখে অনুপ্রাণিত হয়েছি। তার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের সহযাত্রী হতে আজ থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলাম।” 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা সাপেক্ষে মোমিনুল আমিনকে দলের গবেষণা উইং বা কৌশলগত কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। 

উল্লেখ্য, এনডিএমের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে নিবন্ধন কার্যক্রম থেকে শুরু করে নির্বাচন কমিশনের সংলাপ, সভা-সেমিনার ও টকশোতে দলটির প্রধান মুখ ছিলেন তিনি। 

এর আগে গত ৫ এপ্রিল এনডিএম থেকে ইস্তফা দিয়েছিলেন মোমিনুল। দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ আগেই বিএনপিতে যোগ দিয়ে বর্তমানে সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। মহাসচিব মোমিনুল আমিনের এই যোগদানের মাধ্যমে ২০১৭ সালে যাত্রা শুরু করা এনডিএম কার্যত বিলুপ্ত হওয়ার পথে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
সারের ৯৮ ডিলারের ৬৫ জনই বিএনপির, তালিকায় নেতাদের মা-স্ত্রী-সন্তান
‘আমার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত’ বলা শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক
মেয়র প্রার্থী হিসেবে আমি কাউকে মনোনয়ন দিইনি: মীর শাহে আলম 
সর্বশেষ খবর
ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক
ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক
সৌদিতে ক্ষেপণাস্ত্র প্রতিহতের দৃশ্য রেকর্ড না করতে ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা
সৌদিতে ক্ষেপণাস্ত্র প্রতিহতের দৃশ্য রেকর্ড না করতে ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা
১৪৬ ফ্লাইট বাতিলে যাত্রী আটকা পড়েছে ২২২৩১
১৪৬ ফ্লাইট বাতিলে যাত্রী আটকা পড়েছে ২২২৩১
সারের ৯৮ ডিলারের ৬৫ জনই বিএনপির, তালিকায় নেতাদের মা-স্ত্রী-সন্তান
সারের ৯৮ ডিলারের ৬৫ জনই বিএনপির, তালিকায় নেতাদের মা-স্ত্রী-সন্তান
সর্বাধিক পঠিত
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক