বিএনপি ও ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ এপ্রিল ২০২৬, ১৯:৫২আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৯:৫২

বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সফররত ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে গুলশানে বিএনপির চেয়ারম্যান কার্যালয়ে বৈঠকে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ওপর মিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ ও পরবর্তী সুপারিশমালা নিয়ে আলোচনা হয়। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এতে জানানো হয়, ইইউ’র প্রতিনিধি দল বিএনপির কাছে ১৯টি সুপারিশ সম্বলিত প্রস্তাবনা দিয়েছে। এর মধ্যে অগ্রাধিকার-ভিত্তিক সুপারিশ আছে ৬টি। 

ইইউ’র প্রতিনিধি দল জানান, ২০০৮ সালের পর এই প্রথম নির্বাচন সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল এবং মৌলিক স্বাধীনতাকে ব্যাপকভাবে সম্মান দেওয়া হয়েছে। তবে কিছু বিক্ষিপ্ত, স্থানীয় রাজনৈতিক সহিংসতা এবং বিভ্রান্তিকর অনলাইন বয়ানের মাধ্যমে উসকে দেওয়া মব আক্রমণের অব্যাহত ভীতি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। 

নারীদের জন্য সীমিত রাজনৈতিক সুযোগ তাদের সমান অংশগ্রহণকে বাধাগ্রস্ত করেছে বলেও জানান তারা। আরও জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) অংশীজনদের আস্থা বজায় রেখে এবং নির্বাচনের সততা সমুন্নত রেখে স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করেছে। 

আরও জানানো হয়, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ নির্বাচন, পরবর্তীকালে স্বচ্ছভাবে ফলাফল বিন্যাসকরণ ও সংকলন প্রক্রিয়া এবং ফলাফলের ব্যাপক গ্রহণযোগ্যতা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে, কীভাবে একটি বিশ্বাসযোগ্য প্রক্রিয়া গণতন্ত্রের নবায়নকে সামনে এগিয়ে নিতে পারে। 

বৈঠকে উপস্থিত ছিলেন ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস, ডেপুটি পর্যবেক্ষক ও ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এক্সপার্ট ইনটা লেস, সদস্য— সভেনটে তরগনি ইঙরোট, ইরিনি মারিয়া গৌনারি, অ্যান মার্টিনা মার্লবোরো। এছাড়া ইইউ’র রাষ্ট্রদূত মাইকেল মিলারও বৈঠকে উপস্থিত ছিলেন। 

অপরদিকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রিজভীর নেতৃত্বে এ্যাবের মিছিল
রিজভীর বক্তব্যের নিন্দা জানিয়ে ‘দায়িত্বজ্ঞানহীন’ বললো জামায়াত
চাপে পড়ে বিদ্যালয়ের ৩ লাখ ৭০ হাজার টাকা ফেরত দিলেন বিএনপির দুই নেতা
সর্বশেষ খবর
জাপানের বিপক্ষে অল্পের জন্য ‘অঘটন’ এড়ালো ভারত
জাপানের বিপক্ষে অল্পের জন্য ‘অঘটন’ এড়ালো ভারত
ভারতকে বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির আহ্বান গভর্নরের
ভারতকে বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির আহ্বান গভর্নরের
সোনালি জৌলুসে নাভ্যা, আবু জানি–সন্দীপ খোসলার গালায় নজরকাড়া লুক
সোনালি জৌলুসে নাভ্যা, আবু জানি–সন্দীপ খোসলার গালায় নজরকাড়া লুক
জামায়াতকে লং মার্চ স্থগিতের আহ্বান শেহবাজের
জামায়াতকে লং মার্চ স্থগিতের আহ্বান শেহবাজের
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার