পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য করে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মিছিলটি কৃষিবিদ ইনস্টিটিউট থেকে শুরু হয়ে ফার্মগেট পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে আরও অংশ নেন সংগঠনটির আহ্বায়ক কৃষিবিদ ড.কামরুজ্জামান ও সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লব, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা. জাহিদুল কবির, এ্যাব নেতা নুরুন্নবী শ্যামল, আমিরুল হক টিপু, কেআইএফ সবুর, ইমরান রানা, আমানুল্লাহ আমান, প্রফেসর জামশেদ, ডাক্তার ডাক্তার মান্না, ডাক্তার মিঠু, ডাক্তার ভয়েজার, ডাক্তার তারেক ইঞ্জিনিয়ার সারোয়ার মাওলা, ড. আকিকসহ কয়েকশ’ কৃষিবিদ।









