বিএনপির ৭ যুগ্ম মহাসচিব ও ৮ সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৬, ১৬:৩৯আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১৬:৪৮

বিএনপি বিএনপির  ৭ জন যুগ্ম মহাসচিব ও ৮ জন সাংগঠনিক সম্পাদক পদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনীতদের নাম ঘোষণা করেছে বিএনপি। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ ঘোষণা দেন।  
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারুনুর রশিদ ও লায়ন আসলাম চৌধুরী।
সাংগঠনিক সম্পাদক হলেন, ঢাকায় ফজলুল হক মিলন, চট্টগ্রামে ডা. শাহাদাৎ হোসেন, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, রাজশাহীতে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বরিশালে বিলকিস জাহান মিরিন, রংপুরে আসাদুল হাবিব দুলু, ময়মনসিংহে ইমরান সাহেল প্রিন্স ও ফরিদপুরে শ্যামা ওবায়েদ।
উল্লেখ্য, হাবিব উন নবী খান সোহেল ঢাকা মহানগরের সদস্য সচিব ছিলেন। আলাল ছিলেন যুবদল সভাপতি। শামা ওবায়েদ ছিলেন নির্বাহী কমিটির সদস্য। 

রিজভী বলেন, গত ১৯ মার্চ বিএনপির কাউন্সিলে কাউন্সিলর বৃন্দ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থায়ী কমিটি সহ-দলের সব কমিটি গঠনের ক্ষমতা দেন । সেই ক্ষমতার বৃত্তিতেই তিনি এসব পদে তাদের মনোনীত করেছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক কাজী আসাদ, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের