সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজা রবিবার সংসদের দক্ষিণ প্লাজায় 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৬, ১৬:৫৪আপডেট : ১৬ মে ২০২৬, ১৬:৫৪

মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা আগামীকাল রবিবার (১৭ মে) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) সাইদুজ্জামান সাঈদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার দুপুর ১২টা ১৫ মিনিটে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুম মিজানুর রহমান সিনহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ২টার দিকে ৮৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

উল্লেখ্য, মিজানুর রহমান সিনহা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। বিএনপির মনোনয়নে মুন্সীগঞ্জ-২ আসন (টঙ্গিবাড়ী-লৌহজং) থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। পরে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তিনি ২০২০ সালের ২২ জানুয়ারি বিএনপির সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি নেন। পরে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি তাকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসনে তিনি বিএনপির মনোনয়নও পান। তবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যান।

/এসএমএ/এমএএল/
সম্পর্কিত
পদোন্নতি পেয়ে অবরুদ্ধ নতুন স্বাস্থ্য পরিচালক, বললেন ‌‘আমি ছাত্রদল করতাম’
সংসদে ‘ডিম থেরাপি’ দেওয়ার কথা বললেন রেহানা আক্তার রানু 
যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে: মোনায়েম মুন্না
সর্বশেষ খবর
শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম আইডি বন্ধ করলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারি
শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম আইডি বন্ধ করলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারি
টিভিতে আজকের খেলা (৯ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ জুলাই, ২০২৬)
আর্জেন্টিনার রেফারি নিয়ে যা বললেন এমবাপ্পেদের কোচ
আর্জেন্টিনার রেফারি নিয়ে যা বললেন এমবাপ্পেদের কোচ
ফিফা সভাপতি বললেন ‘শান্ত হোন’
ফিফা সভাপতি বললেন ‘শান্ত হোন’
সর্বাধিক পঠিত
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা