আর্জেন্টিনার রেফারি নিয়ে যা বললেন এমবাপ্পেদের কোচ

স্পোর্টস ডেস্ক 
০৯ জুলাই ২০২৬, ০৫:৫৩আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৫:৫৪

বিশ্বকাপেরগুরুত্বপূর্ণ ম্যাচে  মরক্কোর মুখোমুখি হচ্ছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে যে ম্যাচ জিতলেই সেমিফাইনালে জায়গা হবে। এমন ম্যাচের আগে আলোচনা বেশি হচ্ছে রেফারিদের নিয়ে। বিশেষ করে আর্জেন্টিনা- মিসর ম্যাচে রেফারিং নিয়ে সমালোচনা হওয়ায় বিষয়টি এখন সবার মুখে মুখে। 

ফ্রান্স-মরক্কো ম্যাচে  মাঠের রেফারিংয়ের দায়িত্বে থাকবেন আর্জেন্টিনার রাউল তেল্লো ফিগুয়েরোয়া। এছাড়া সহকারী বাকি দুই জন রেফারিও তার স্বদেশী।

আর্জেন্টিনার রেফারির ওপর আস্থা রাখেন কি না জানতে চাইলে আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দিদিয়ের দেশম বলেন, ‘আমার কোনও সন্দেহ নেই। রেফারি নিয়োগ নিয়ে প্রশ্ন উঠতেই পারে, কিন্তু এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমি রেফারিদের ওপর আস্থা রাখি।’

এরপরই যোগ করেন, ‘আশা করি, কাল মিস্টার তেল্লো এবং তার সহকারীরা ভালো ম্যাচ পরিচালনা করবেন। অবশ্যই এমন কিছু সিদ্ধান্ত আসতে পারে, যেগুলো নিয়ে বিতর্ক হবে। তবে সেটা নির্ভর করে আপনি কোন পক্ষের। আমার প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়। রেফারির কাজ হলো খেলার আইন যথাসম্ভব নিরপেক্ষভাবে প্রয়োগ করা।’

/টিএ/এফআর/
সম্পর্কিত
শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম আইডি বন্ধ করলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারি
ফিফা সভাপতি বললেন ‘শান্ত হোন’
বিপদে হাল্যান্ডরা, নরওয়ে দলে ভাইরাস আক্রমণ
সর্বশেষ খবর
আজও থামবে না বৃষ্টি, হতে পারে অতিভারী বর্ষণও
আজও থামবে না বৃষ্টি, হতে পারে অতিভারী বর্ষণও
শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম আইডি বন্ধ করলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারি
শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম আইডি বন্ধ করলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারি
টিভিতে আজকের খেলা (৯ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ জুলাই, ২০২৬)
ফিফা সভাপতি বললেন ‘শান্ত হোন’
ফিফা সভাপতি বললেন ‘শান্ত হোন’
সর্বাধিক পঠিত
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা