রামিসা হত্যার বিচার দ্রুত হবে, আশা সেলিমা রহমানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৬, ১৬:২৬আপডেট : ২২ মে ২০২৬, ১৬:২৬

রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিমা রহমান। শুক্রবার (২২ মে) দুপুরে নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যদের নিয়ে পল্লবীতে রামিসার বাসায় গিয়ে তিনি এই আশা প্রকাশ করেন। 

সেলিমা রহমান বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসা হত্যার বিচারের দায়িত্ব নিয়েছেন। রাষ্ট্র যখন বিচারে দায়িত্ব নিয়েছে, আশা করি খুব দ্রুতই এই হত্যাকাণ্ডের বিচার হবে। এর মধ্যে জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে।” এ সময় তিনি রামিসার বাবা-মাকে সান্ত্বনা দেন।

রামিসার পরিবারকে ফোরামের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেয় ফোরামের নীতি নির্ধারকরা।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে রামিসাদের বাসায় গিয়ে তার বাবা-মাকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দ্রুত বিচার এবং রামিসার বড় বোনের যাবতীয় দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, গত ১৯ মে সকালে মিরপুরের পল্লবীতে একটি ফ্ল্যাট বাসার খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা করা হয়। পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরবর্তীতে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়। রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সোহেল।

/এমকে/এবিএম/
সম্পর্কিত
প্রথমবার বরিশালে আসছেন প্রধানমন্ত্রী, যেসব দাবি জানাবেন নেতারা
বাসায় ডেকে রেলের কর্মকর্তাকে হত্যা, প্রেমিকা কারাগারে
ঢাকায় বৃষ্টির রেকর্ড
সর্বশেষ খবর
বন্যায় ক্ষতিগ্রস্ত শিল্প-কারখানার জন্য জরুরি সহায়তা চাইলেন ৪ ব্যবসায়ী নেতা
বন্যায় ক্ষতিগ্রস্ত শিল্প-কারখানার জন্য জরুরি সহায়তা চাইলেন ৪ ব্যবসায়ী নেতা
বেবিচকের পরামর্শক নিয়োগে যোগ্যতার শর্ত বাদ! 
বেবিচকের পরামর্শক নিয়োগে যোগ্যতার শর্ত বাদ! 
নকল করতে না দেওয়ায় পরীক্ষা কেন্দ্রে হামলা-সংঘর্ষের ঘটনায় মামলা
নকল করতে না দেওয়ায় পরীক্ষা কেন্দ্রে হামলা-সংঘর্ষের ঘটনায় মামলা
ঘরের আলমারিতে ঢুকে পড়া সাপের কামড়ে নারীর মৃত্যু
ঘরের আলমারিতে ঢুকে পড়া সাপের কামড়ে নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা