‘বিএনপি বিপ্লবী দল নয়, উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জুন ২০২৬, ১৯:১০আপডেট : ০৫ জুন ২০২৬, ২০:১০

বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র ও জন-অধিকারে অবিশ্বাসী একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে। এদের প্রতিহত করা সময়ের দাবি। তিনি বলেন, “বিএনপি কোনও বিপ্লবী দল নয়, বরং এটি জনগণের অধিকার ও কল্যাণে নিবেদিত একটি সম্পূর্ণ উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল।”  

শুক্রবার (৫ জুন) বিকালে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। 

ফখরুল বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এবং ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর মাধ্যমে পরিকল্পিত কুরুচিপূর্ণ ভাষার কারণে সুস্থ রাজনীতির পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”  

তিনি অভিযোগ করেন, “দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের পর অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য ছড়াতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে।” গণতন্ত্র রক্ষায় এবং দেশের সংকটময় মুহূর্তে চক্রান্তকারীদের চিহ্নিত করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।   

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, “চারদিকে এখন শত্রু আর নানামুখী ষড়যন্ত্র। এই চক্রান্তের সঙ্গে নতুন যোগ হয়েছে বটবাহিনী। কিন্তু এতে কোনও লাভ হবে না, জনগণ সব সময় বিএনপি ও তারেক রহমানের সঙ্গে আছে। এই সরকারকে যেকোনও মূল্যে আমাদের রক্ষা করতে হবে।” দেশবাসীকে গভীর ষড়যন্ত্র সম্পর্কে এখনই সচেতন করতে না পারলে সামনে বড় বিপদ আসন্ন বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।  

/এমকে/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: সারজিস আলম
চাঁদা না পেয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ, যুবদল নেতার সব পদ স্থগিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে ‘সুপার স্পেশালাইজড’ হাসপাতাল তৈরির কথা জানালেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
নারায়ণগঞ্জে ‘সুপার স্পেশালাইজড’ হাসপাতাল তৈরির কথা জানালেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
হাম থেকে সুস্থ হয়ে ডেঙ্গুর কাছে হেরে গেলো দেড় বছরের শিশুটি
রাজশাহীতে ডেঙ্গুতে প্রথম মৃত্যুহাম থেকে সুস্থ হয়ে ডেঙ্গুর কাছে হেরে গেলো দেড় বছরের শিশুটি
‘কিশোর গ্যাং’ অভিযোগে ১৮ জনকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
‘কিশোর গ্যাং’ অভিযোগে ১৮ জনকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
তপুর জোড়া গোলে সান মারিনোকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস 
তপুর জোড়া গোলে সান মারিনোকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস 
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
৩৮ বছর পর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর পর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে