‘সবাইকে নিয়ে অসাম্প্রদায়িক দেশ গড়তে চেয়েছিলেন জিয়াউর রহমান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ জুন ২০২৬, ১২:৫৪ আপডেট : ০৯ জুন ২০২৬, ১২:৫৪

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় ঐক্য, ধর্মীয় সম্প্রীতি ও দেশপ্রেমের যে আদর্শ জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন, তা আজও বাংলাদেশের মানুষের কাছে অনুসরণীয়।

সোমবার (৮ জুন) রাতে রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংক্ষিপ্ত জীবনী পাঠ এবং তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যখন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছিল, তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। এ সময় তিনি দেশের অর্থনীতি পুনর্গঠনে জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন।

মন্ত্রী আরও বলেন, ‘‘১৯৭১ সালে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান মিলে সবাই একসঙ্গে যুদ্ধ করেছি। ৭১ আমাদের অস্তিত্ব, ৭১ আমরা অস্বীকার করতে পারি না।’’

মির্জা ফখরুল বলেন, ‘‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততার নজিরবিহীন ব্যক্তি ছিলেন। তিনি সব ধর্মের মানুষদের নিয়ে বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তার দেখানো পথ ধরে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই।’’

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

 

/এএইচএস/এমএএল/
সম্পর্কিত
দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল
‘বিএনপিকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীকে নিজ জিম্মায় জামিন দিলেন আদালত
চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর, বিএনপি নেতার ভিডিও ভাইরাল
সর্বশেষ খবর
সরকারের সমালোচনা করলেই গ্রেফতার, এটা মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন
সরকারের সমালোচনা করলেই গ্রেফতার, এটা মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন
শিশুরা কি আমাদের কাছে সব কথা বলতে পারে? 
শিশুরা কি আমাদের কাছে সব কথা বলতে পারে? 
গুলিস্তানে ডিএসসিসির অভিযান: ফুটপাত থেকে শতাধিক দোকান উচ্ছেদ
গুলিস্তানে ডিএসসিসির অভিযান: ফুটপাত থেকে শতাধিক দোকান উচ্ছেদ
দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল
দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী