প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ জুন ২০২৬, ২২:১১আপডেট : ৩০ জুন ২০২৬, ২২:১১

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস এবং মালয়েশিয়া ও চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (৩০ জুন) বিকালে সংগঠনটির সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনের নেতৃত্বে রাজধানীর নটরডেম কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে আরামবাগ, ফকিরাপুল মোড় ও নাইটিংগেল মোড় প্রদক্ষিণ করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে নেতারা বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট দেশ ও জাতির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সফল মালয়েশিয়া ও চীন সফর দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও গতিশীল করবে।

মিছিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, কাজী মোকতার হোসেন, শহিদুল ইসলাম সোহেল, জসিম উদ্দীন, মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল, এস এম কবির, মো. রফিকুল ইসলাম রফিক, কাজী আলাউদ্দিন জুয়েল, সহসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মকিম, মাহাবুব ফরাজি ও মাহামুদ হাসান রঞ্জুসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।

এছাড়া প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান সজীব, মানবাধিকারবিষয়ক সম্পাদক মোক্তাদির হোসেন তরু, তথ্য ও গবেষণা সম্পাদক আকবর আহমেদ, শিল্পবিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব, শিক্ষা সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদুল ইসলাম, অর্থ সম্পাদক কামরুজ্জামান হীরা, কৃষিবিষয়ক সম্পাদক আলাউদ্দিন খান, ধর্মবিষয়ক সম্পাদক খলিলুর রহমান খলিল, সহতথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান নাহিদ, সহসাংস্কৃতিক সম্পাদক এস এম আল আমিন, সহশিল্পবিষয়ক সম্পাদক ইব্রাহিম ভূইয়া সাগর, সহআইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ তুহিন, সদস্য আব্দুল আলীম মিঠু, রফিকুল ইসলাম রফিক, মোহাম্মদ শামীম, রাকিবুল হাসান চৌধুরী, মো. রেজাউল করিম, মাহফুজ এ বিন ও মাসুদ রানাসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি এস এম সায়েম, সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন ও মনির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন রিন্টু, কাজী মহিউদ্দিন মহি, হাসান আলী, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ, মহানগর নেতা ওয়াহেদ আহমেদ চৌধুরী সজীবসহ মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের দাবি, মিছিলটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

/এইএচএস/এম/
সম্পর্কিত
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
কওমি ছাত্রদের আপত্তি: কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই হলো কলেজের কনসার্ট
সর্বশেষ খবর
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল