আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খাঁন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ আগস্ট ২০২৬, ২৩:৪৮আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ২৩:৪৮

জামায়াত-শিবির ‘জালিম সংগঠনে’ পরিণত হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একইসঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের জামায়াতের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (১৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন রাশেদ খাঁন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে, জামায়াত-শিবির পুরোপুরি জালিম সংগঠনে পরিণত হয়েছে।’ কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ‘রক্তাক্ত’ করার অভিযোগ তুলে তিনি বলেন, এর পরদিনই দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জামায়াত-শিবির ‘পেশীশক্তির মহড়া’ দিয়েছে।

রাশেদ খাঁন বলেন, অতীতে বিরোধী দলকে সবসময় মজলুম ও বিনয়ী হিসেবে দেখা গেলেও প্রধান বিরোধী দল হওয়ার পর জামায়াত আওয়ামী লীগের ‘সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে’।

তিনি আরও লেখেন, ‘এরা ভবিষ্যতে ক্ষমতায় গেলে ভিন্নমতকে ন্যূনতম স্পেস দেবে না।’

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের প্রশংসা করেন। তিনি বলেন, গণঅধিকার পরিষদকে যারা জামায়াতমুখী করতে চেয়েছিল, তাদের বিষয়ে দলটির শীর্ষ নেতৃত্ব সতর্কতা অবলম্বন করছে।

জামায়াত-শিবিরের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেশব্যাপী প্রতিবাদকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, গণঅধিকার পরিষদের কেউ ভবিষ্যতে টকশো কিংবা বক্তব্যে ‘জামায়াতি বয়ানে’ বক্তব্য দেবেন না।

জামায়াত ও দলটির সেক্রেটারি জেনারেলের গণঅধিকার পরিষদকে নিয়ে দেওয়া বক্তব্যেরও সমালোচনা করেন রাশেদ খান। তিনি লেখেন, ‘দল হিসেবে জামায়াত ও তাদের সেক্রেটারি জেনারেল গণঅধিকার পরিষদকে নিয়ে আজকে যে জঘন্য বক্তব্য দিয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাই।’

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গণঅধিকার পরিষদের ভূমিকা তুলে ধরে রাশেদ খাঁন দাবি করেন, ‘এই দেশের গণতান্ত্রিক সংগ্রাম ও ফ্যাসিবাদের পতনে দল হিসেবে জামায়াতের তুলনায় গণঅধিকার পরিষদের অবদান বেশি।’

তিনি আরও লেখেন, ‘জামায়াত যখন গুপ্ত ছিল, গণঅধিকার পরিষদ তখন রাজপথে ছিলো। কিন্তু আজকে তাদের আস্ফালন দেখে মনে হচ্ছে, তারাই সব করেছে! কিন্তু ইতিহাস তো বদলানো যায় না।’

/এম/
সম্পর্কিত
‘বেতন দেওয়াও কঠিন হতে পারে’, মন্ত্রীর বক্তব্যে নতুন আলোচনা
এবার নিজেকে সরকার দাবি করে যা বললেন আমির হামজা
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
সর্বশেষ খবর
এক সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক, একমত হয়েছে যেসব বিষয়ে

সর্বাধিক পঠিত
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচন৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া আসছেন বাংলাদেশে
ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া আসছেন বাংলাদেশে