রাজপথে না নেমে বিরোধী দলের প্রতি পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৩ আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৫

বিরোধী দলের লংমার্চ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, শুধু রাজপথে কর্মসূচি পালন না করে সংকট সমাধানে নিজেদের পরিকল্পনা তুলে ধরতে হবে। সত্য কথা বলতে হবে এবং জনমনে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানে পার্লামেন্টে সরকারকে পরামর্শ দিতে হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক-২০২৬ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সড়ক ও রেলপথমন্ত্রী হাবিবুর রশিদ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গ্যাস ও জ্বালানি সংকট হচ্ছে যুদ্ধের কারণে। তবে সরকার তা সাধ্যমতো সমাধানের চেষ্টা করছে।

রিজভী বলেন, বিরোধীদলের লংমার্চ কর্মসূচি পালন রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার। তবে রাজনৈতিক কর্মসূচির নামে পরিকল্পিতভাবে দেশে অচলাবস্থা তৈরি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সংসদকে কার্যকর করতে বিরোধী দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সরকারের যৌক্তিক সমালোচনার পাশাপাশি যেকোনও জাতীয় সংকটের বিকল্প পরিকল্পনাও সংসদে তুলে ধরতে হবে। গ্যাস-বিদ্যুতের সমস্যা সমাধানে পরিকল্পনা না দিয়ে, অতীতের পুনরাবৃত্তি না করে, দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সড়ক ও রেলপথমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, শুধু অবকাঠামো ও অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ না রেখে, জুলাইয়ের চেতনা ধারণ করে সংস্কৃতির মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।

/এমকে/আইএএম/এমওএফ/
সম্পর্কিত
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, নজরদারিতে ৪০০ ক্যামেরা
পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অডিও ফাঁস
পদ্মা ব্যারাজ থেকে আন্তর্জাতিক বিমানবন্দর, প্রধানমন্ত্রীর কাছে যত প্রত্যাশা রাজশাহীবাসীর
সর্বশেষ খবর
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, নজরদারিতে ৪০০ ক্যামেরা
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, নজরদারিতে ৪০০ ক্যামেরা
রাত জাগা ও রিল দেখার অভ্যাসে বাড়ছে অসুস্থতার ঝুঁকি
রাত জাগা ও রিল দেখার অভ্যাসে বাড়ছে অসুস্থতার ঝুঁকি
চাকচিক্যময় উন্নয়ন বনাম নগরে মানুষের দৈনন্দিন স্বস্তি 
চাকচিক্যময় উন্নয়ন বনাম নগরে মানুষের দৈনন্দিন স্বস্তি 
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনায় জামায়াতের শোক
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনায় জামায়াতের শোক
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন