কিছুটা প্রতারণা করে শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৬, ১৪:২৪আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৪:২৪

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কিছুটা প্রতারণার মাধ্যমে প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনা সম্পূর্ণ অন্যায় বলেও তিনি মন্তব্য করেছেন।
মঙ্গলবার দুপুরে শফিক রেহমানকে গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাগপা আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ অভিযোগ করেন।
ফখরুল অভিযোগ করেন, সরকারের বিরুদ্ধে কেউ লিখলে বা কথা বললেই তাকে গ্রেফতার করা হচ্ছে।

আরও পড়তে পারেন: শফিক রেহমান ষড়যন্ত্র করেছেন তার দলিল আছে: মনিরুল

তিনি বলেন, ‘শফিক রেহমানকে গ্রেফতার করায় আজ পুরো জাতির বিবেক নাড়া দিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।’
তার অভিযোগ, ফখরুদ্দিনের আমলে প্রধানমন্ত্রীসহ অন্যদের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অথচ খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা রয়েই গেছে।  সরকার গণতন্ত্রের পোশাক পরে স্বৈরশাসন চালাচ্ছে। ক্ষমতায় টিকে থাকার জন্য মামলা দায়ের ও গ্রেফতার করছে।
ফখরুল বলেন, শফিক রেহমানকে ৫ দিনের রিমান্ডে নিয়ে সরকার যে নির্যাতন করছে তাতে পুরো জাতি আতঙ্কিত। সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলায় শফিক রেহমানকে গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে।

আরও পড়তে পারেন: যুক্তরাষ্ট্রে বৈঠকের কথা স্বীকার করেছেন শফিক রেহমান: তদন্ত কর্মকর্তা হাসান আরাফাতের দাবি

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক নেতা শওকত মাহমুদ ও শফিক রেহমানসহ আটক সব প্রতিবাদী মানুষের মুক্তি দাবি করেন মির্জা ফখরুল।
সমাবেশে সভাপতিত্ব করেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান।

/এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টাটা কনসালটেন্সির চাকরি ফিরিয়ে চালের ব্যবসা, আয় বছরে ২৫ লাখ
টাটা কনসালটেন্সির চাকরি ফিরিয়ে চালের ব্যবসা, আয় বছরে ২৫ লাখ
ব্যস্ত দিনের সকালও শুরু করুন প্রশান্তি নিয়ে
ব্যস্ত দিনের সকালও শুরু করুন প্রশান্তি নিয়ে
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন পথে হাঁটতে চায় বাংলাদেশ ব্যাংক
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন পথে হাঁটতে চায় বাংলাদেশ ব্যাংক
স্নাতক পাসে ইউসিবি ব্যাংকে চাকরি, বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর
স্নাতক পাসে ইউসিবি ব্যাংকে চাকরি, বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’