আইনগতভাবে শেখ হাসিনাকে গ্রহণে প্রস্তুত বাংলাদেশ: রাশেদ খাঁন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ১৩:০৬ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৩:০৬

বাংলাদেশ আইনগতভাবে শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। 

রাশেদ খাঁন বলেন, সীমান্তবর্তী এলাকার সংগ্রামী মানুষদের বলবো, বিজিবির পাশাপাশি আপনারাও সীমান্তে পাহারা বসান। বেআইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাসহ অপরাধীদের পুশইন করার যে অপচেষ্টা শুরু হয়েছে, সেটাকে রুখে দিতে হবে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে একমাত্র বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত পাঠাতে হবে। অন্য কোনও অবৈধ ও বেআইনি প্রক্রিয়ায় তাকে ঠেলে পাঠানোর অপ্রচেষ্টা একপ্রকার যুদ্ধের উসকানির সামিল। বাংলাদেশ কারও সঙ্গে যুদ্ধ চায় না, বাংলাদেশ আইনগতভাবে শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত। 

তিনি আরও লেখেন, আইনের বাইরে যেকোনও প্রক্রিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। বাংলাদেশের মুক্তিকামী ও লড়াকু জনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়, এমন যেকোনও অন্যায়কে মোকাবিলা করতে প্রস্তুত আছে, ইনশাআল্লাহ।

/আইএএম/
সম্পর্কিত
এনসিপির সঙ্গে দুপুরে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক আজ, প্রাধান্য পাবে যেসব বিষয়
সর্বশেষ খবর
জনপ্রিয়তার শীর্ষে থেকেও ‘ক্ষমতার গরম’ সিনেমায় পারিশ্রমিক নেননি মান্না, নেপথ্যে কী কারণ ছিল
জনপ্রিয়তার শীর্ষে থেকেও ‘ক্ষমতার গরম’ সিনেমায় পারিশ্রমিক নেননি মান্না, নেপথ্যে কী কারণ ছিল
হজের অপেক্ষায় ১০ হাজার গাজাবাসী, স্বপ্ন পূরণের আগেই মৃত্যু ৪০০ জনের
হজের অপেক্ষায় ১০ হাজার গাজাবাসী, স্বপ্ন পূরণের আগেই মৃত্যু ৪০০ জনের
ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেবে এসএসএফ
ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেবে এসএসএফ
সাড়ে চার ঘণ্টার ব্যবধানে নারায়ণগঞ্জে বাস-ট্রাকে আগুন
সাড়ে চার ঘণ্টার ব্যবধানে নারায়ণগঞ্জে বাস-ট্রাকে আগুন
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক