সাড়ে চার ঘণ্টার ব্যবধানে নারায়ণগঞ্জে বাস-ট্রাকে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৮ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৮

নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক স্থানে পার্ক করে রাখা একটি বাসে ও একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাস ও ট্রাকের মালিকপক্ষের দাবি, পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের গিরিধারা এলাকায় পার্কিংয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এর প্রায় সাড়ে চার ঘণ্টা পর সোমবার ভোর পৌনে পাঁচটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে থাকা ঝুটবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সোয়া ১২টার দিকে একটি অটোরিকশায় করে কয়েকজন ব্যক্তি সাইনবোর্ড এলাকায় আসেন। একপর্যায়ে তারা পার্কিংয়ে থাকা বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেন। এতে বাসটিতে আগুন ধরে যায়।

বাসমালিক রাসেল বলেন, বাসটি নারায়ণগঞ্জ-গাজীপুর রুটে চলাচল করতো। রাতে কর্মীরা বাসটি নির্ধারিত স্থানে রেখে বাসায় চলে যাওয়ার পর আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

অন্যদিকে, ফতুল্লা স্টেডিয়াম এলাকায় ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি পার্কিংয়ে থাকা ট্রাকটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেন। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ট্রাকচালক মামুন বলেন, চট্টগ্রাম থেকে পোশাক কারখানার ঝুট নিয়ে তিনি নারায়ণগঞ্জে এসেছিলেন। ভোর চারটার দিকে লিংক রোডের পাশে ট্রাকটি পার্কিং করে তারা ঘুমিয়ে পড়েন। পরে আগুনের খবর পেয়ে উঠে ট্রাকে আগুন জ্বলতে দেখেন। এতে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাইনবোর্ড এলাকায় বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, ঝুটবোঝাই ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনতে দুটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করা হবে। তবে সাইনবোর্ড এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনাস্থলটি সম্ভবত যাত্রাবাড়ী থানার আওতাধীন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

/আরএইচ/
সম্পর্কিত
ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুনে নিহত ২৪, নিখোঁজ দুই ডজনের বেশি
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বসতবাড়িতে আগুন, শিশুসহ দগ্ধ ৩
রাজধানীতে রেস্তোরাঁয় আগুনে ৬ জন দগ্ধ
সর্বশেষ খবর
আইনগতভাবে শেখ হাসিনাকে গ্রহণে প্রস্তুত বাংলাদেশ: রাশেদ খাঁন
আইনগতভাবে শেখ হাসিনাকে গ্রহণে প্রস্তুত বাংলাদেশ: রাশেদ খাঁন
জনপ্রিয়তার শীর্ষে থেকেও ‘ক্ষমতার গরম’ সিনেমায় পারিশ্রমিক নেননি মান্না, নেপথ্যে কী কারণ ছিল
জনপ্রিয়তার শীর্ষে থেকেও ‘ক্ষমতার গরম’ সিনেমায় পারিশ্রমিক নেননি মান্না, নেপথ্যে কী কারণ ছিল
হজের অপেক্ষায় ১০ হাজার গাজাবাসী, স্বপ্ন পূরণের আগেই মৃত্যু ৪০০ জনের
হজের অপেক্ষায় ১০ হাজার গাজাবাসী, স্বপ্ন পূরণের আগেই মৃত্যু ৪০০ জনের
ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেবে এসএসএফ
ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেবে এসএসএফ
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক