মকবুলকে নিয়ে প্রতিবেদন: জামায়াতের প্রতিবাদ অব্যাহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৬, ০১:৪১আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ০১:৪১

জামায়াতে ইসলামী দলের আমির মকবুল আহমাদের একাত্তরের ভূমিকা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের জের ধরে জামায়াতের প্রতিবাদ অব্যাহত আছে। বুধবারও তারা কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এম আলম স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে ওই খবরের প্রতিবাদ জানিয়েছে।

দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, তিনি একটি উচ্চ বিদ্যালয়ের সর্বজন শ্রদ্বেয় ও সম্মানিত শিক্ষক ছিলেন। ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আ. হান্নান ও দাগন ভূঞা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙালীর বক্তব্যের বরাত দিয়ে মকবুল আহমাদের বিরুদ্ধে যেসব লেখা হয়েছে, তার কোনও ভিত্তি নেই।

মুজিবুর রহমান বলেন, তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের নেতা মুক্তিযোদ্ধা মাওলানা ওয়াজ উদ্দিন, খুশিপুর গ্রামের আহসান উল্লাহকে এবং লালপুর গ্রামের হিন্দু পাড়ায় আগুন দিয়ে ১০ জনকে হত্যা করার ঘটনার সঙ্গে মকবুল আহমাদের কোনও সংশ্লিষ্টতা ছিল না। তার হুকুমে ওই সব ঘটনা সংঘটিত হওয়ার প্রশ্নই আসে না। তার বিরুদ্ধে এ সমস্ত অভিযোগের সামান্যতম সংশ্লিষ্টতা থাকলে, কেউ না কেউ অবশ্যই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করত। এ থেকেই প্রমাণিত হয়, তার সঙ্গে এসব অভিযোগের দূরতম কোনও সম্পর্কও নেই। মকবুল আহমাদের ভাবমর্যাদা ক্ষুন্ন করতেই এসব কল্পকাহিনী প্রচার করা হচ্ছে।

/এসটিএস/এআরএল/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম