মকবুলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ভিত্তিহীন: জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৬, ১৮:৫৪আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৮:৫৫

 

 

জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছে দলটি। সোমবার দলের নায়েবে আমির মুজিবুর রহমান এক বিবৃতিতে এ দাবি করেছেন।

এদিকে সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, ‘ফেনীর মকবুল হোসেন রাজাকার ছিল তা স্পষ্ট। কিন্তু আমাদের কাছে কোনও সুনির্দিষ্ট অভিযোগ ছিল না। তবে একটি অনলাইন পত্রিকায় কয়েকদিন আগে দু’টি অভিযোগ স্পেসিফিকভাবে তুলে ধরে প্রতিবেদন বের হলে, আমরা গুরুত্ব দিয়ে বিষয়টির তদন্ত শুরু করি।’

বিবৃতিতে মুজিবুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হান্নান খান সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ রয়েছে, মর্মে যে মন্তব্য করেছেন, তা ভিত্তিহীন মিথ্যা। ১৯৭১ সালে  মকবুল আহমাদ ফেনীর একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তখন তিনি রাজাকার বা রাজাকার কমান্ডার বা শান্তি কমিটির সংগঠক হওয়া দূরের কথা, একজন সাধারণ সদস্যও ছিলেন না। কাজেই মুক্তিযুদ্ধের সময় তার মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণ থাকার প্রশ্নই আসে না।’

মুজিবুর রহমান বলেন, ‘মকবুল আহমেদ রাজাকার বাহিনীর সঙ্গে জড়িত ছিলেন না। তার বিরুদ্ধে ৭ থেকে ১১ জনকে হত্যা এবং তৎকালীন পূর্ব-পাকিস্তান ছাত্র ইউনিয়নের নেতা মুক্তিযোদ্ধা মাওলানা ওয়াজ উদ্দিনকে হত্যার নির্দেশ দেওয়ার যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। কোনও হত্যাকাণ্ডের সঙ্গেই তিনি জড়িত ছিলেন না। মিথ্যা মামলায় জড়ানোর অসৎ উদ্দেশ্যেই তার বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।

/সিএ/এমএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম