কেন্দ্রীয় কমিটির সদস্যসহ জামায়াতের ১১ নেতাকর্মী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৬, ১৫:২৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৫:২৯

আটক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক হারুন-অর-রশিদ খান, সহকারী সাধারণ সম্পাদক লস্কর মুহাম্মদ তাসলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব আজহারুল ইসলাম, অ্যাড. জাকির হোসাইন, আবুল হাসেমসহ জামায়াতে ইসলামীর ১১ নেতা-কর্মীকে মগবাজার এলাকা থেকে আটক করেছে পুলিশ। দলটির নায়েবে আমির অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানিয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, ১০ জনকে আটক করা হয়েছে।

জামায়াতের প্রচার বিভাগের কর্মচারী এম আলম স্বাক্ষরিত বিবৃতিতে দাবি করা হয়, ‘সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে সম্পূর্ণ অন্যায়ভাবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা-কর্মীদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা সম্পূর্ণ নির্দোষ।’

জামায়াতের নায়েবে আমির গোলাম পরওয়ার বলেন, ‘বর্তমান গণবিরোধী সরকার নিজের গদি ঠিক রাখার জন্য শ্রমিক-কৃষকসহ সব মেহনতি মানুষের ওপরই জুলুম-নির্যাতন চালাচ্ছে। সরকার স্বৈরশাসন চালিয়ে দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারের জুলুম-নির্যাতন সব সীমা ছাড়িয়ে গেছে। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’

এ ব্যাপারে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মশিউর রহমান জানিয়েছেন, ‘গোপনে মিটিং হচ্ছে এমন তথ্যের ভিত্তিতের আমরা দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছি। তারা জামায়াতের নেতা। কী উদ্দেশ্যে তারা মিলিত হয়েছিল তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।

আরও পড়ুন- 

‘আপনারাই হিসাব করে দেখুন, আমাদের মাস চলে কী করে’

/এসটিএস/আরজে/এফএস/ 

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম