‘আপনারাই হিসাব করে দেখুন, আমাদের মাস চলে কী করে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৬, ১৫:০৯আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৫:২৩

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির মানববন্ধন ও সমাবেশ
‘সবাই বলে শ্রমিকদের বেতন বেড়েছে। কয়বছর আগে আমাদের ন্যূনতম মজুরি ৫ হাজার ৩শ টাকা করা হয়েছে ঠিকই। গত তিনবছরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কী পরিমাণ বেড়েছে? এই টাকা তো ঘরভাড়ার খরচেই চলে যায়। নিজেরাই হিসাব করে দেখুন, আমাদের মাস চলে কী করে।’ সোমবার (২৬ ডিসেম্বর)  রাজধানীর কারওয়ান বাজারে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনের সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির মানববন্ধন ও সমাবেশ থেকে শ্রমিকরা এসব কথা বলেন ।

সমাবেশে শ্রমিক নেতরা বলেন, ন্যায্য আন্দোলনের মধ্যে চলছে শ্রমিক ছাঁটাই, গ্রেফতার।  অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দেওয়া হোক এবং আমাদের বেতন কাঠামো তৈরির জন্য, তৈরি পোশাকশ্রমিকদের মজুরি ন্যূনতম ১৬ হাজার টাকা করার উদ্দেশ্যে মজুরি বোর্ড গঠন করা হোক। তারা আরও বলেন, আশুলিয়ার পোশাক শ্রমিকেরা পেটের দায়ে মজুরি বৃদ্ধি ও কারখানার ভেতরের নির্যাতনের প্রতিবাদে ন্যায্য আন্দোলন করেছেন। কারখানা খুলে দেওয়া হয়েছে বটে কিন্তু বিশাল সংখ্যক শ্রমিক ছাঁটাইয়ের ভেতরে পড়েছে। এখনও গ্রেফতারের ভীতির পরিবেশ বিরাজ করছে।

সমাবেশে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার বলেন, মালিকেরা লোভ ও লাভের পরিমাণ একটু কমালেই শ্রমিকেরা ভালো থাকবেন। তারা আসলে এই সামান্য টাকায় কেমন আছে, তা তাদের চেহারা দেখলেই বোঝা যায়।

সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের নেতা আমিনুল ইসলাম, মিনহাজুল হক, অঞ্জন দাস প্রমুখ।

/ইউআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী