প্রধানমন্ত্রীর বক্তব্য অগণতান্ত্রিক: জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৭, ১৮:২১আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৮:২১

জামায়াতে ইসলামী কম্বোডিয়া সফর শেষে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। রবিবার বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে গত ৭ নভেম্বর গণভবনে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘কটাক্ষপূর্ণ, অগণতান্ত্রিক, অশালীন ও অসৌজন্যমূলক’ বলা হয় দলটির পক্ষ থেকে।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘নাকে খত দিয়ে নির্বাচনে আসবে বিএনপি’ মর্মে যে বক্তব্য দিয়েছেন তা কোনও গণতন্ত্রের ভাষা হতে পারে না। তার এ বক্তব্যে দেশবাসী বিস্মিত হয়েছে। দেশের প্রধানমন্ত্রীর নিকট থেকে এ ধরনের কটাক্ষপূর্ণ, অগণতান্ত্রিক, অশালীন ও অসৌজন্যমূলক বক্তব্য দেশবাসী আশা করে না।”
তিনি বলেন, ‘বর্তমানে দেশে যে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা বিরাজ করছে তা থেকে উত্তরণের একমাত্র পথ একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন। এ ধরনের নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার প্রধানতম দায়িত্ব বর্তমান সরকারের।’
জামায়াত নেতা বলেন, ‘সরকার ২০ দলীয় জোটকে নির্বাচনের বাইরে রেখে পুনরায় ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোটারবিহীন একতরফা নির্বাচনের নাটক করতে চান। তাদের এ ধরনের নির্বাচনের প্রয়াস দেশবাসী মেনে নিবে না। ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের অপচেষ্টা চালানো হলে দেশে বিরাজমান রাজনৈতিক সংকট আরও তীব্র হবে। প্রহসনের নির্বাচনের অপপ্রয়াস চালানো হলে তার পরিণতি কারও জন্যই শুভ হবে না।’

/এসটিএস/এমও/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম