বন্যার্তদের সাহায্যে সরকারি তৎপরতা দৃশ্যমান হয়নি: ডা. শফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২০, ২২:৩২আপডেট : ১৮ জুলাই ২০২০, ২২:৩৪

ডা. শফিকুর রহমান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত বন্যার্তদের সাহায্যার্থে কোনও তৎপরতা জনগণের নিকট দৃশ্যমান হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘সরকারের এ ভূমিকা জনগণকে বিস্মিত করেছে। সরকারের উচিত দ্রুত জনগণের পাশে দাঁড়ানো।’
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় দেশের বন্যা পরিস্থিতির চরম অবনতিতে লাখ লাখ মানুষ পানিবন্দি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
বিবৃতিতে তিনি বলেন, প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে দেশের অনেক নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত বিভিন্ন নদ-নদীতে দেওয়া ভারতের বাঁধগুলো খুলে দেওয়ায় বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদ-নদীর ভাঙনও বৃদ্ধি পাচ্ছে।
বিবৃতিতে শফিকুর রহমান উল্লেখ করেন, কুড়িগ্রাম, গাইবান্ধা, মানিকগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, বগুড়া ও সিরাজগঞ্জসহ দেশের অনেক জেলায় বন্যার পানিতে বাড়ি-ঘর ও জমির ফসল ডুবে যাওয়ায় মানুষ দিশেহারা হয়ে পড়েছে। বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘দেশের এ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাহায্য নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দল-মত নির্বিশেষে সকলেরই এগিয়ে আসা উচিত।’

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম