মাদ্রাসা সহকারী শিক্ষকদের অষ্টম গ্রেডে বেতন দেওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৫, ১৭:৫৮আপডেট : ০৯ মে ২০২৫, ২০:৫০

শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং মাদ্রাসা সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডের বেতন নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)।

শুক্রবার (৯ মে) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সংগঠনের সভাপতি মো. হারুন অর রশিদ বলেন, বর্তমানে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক কম। ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দকৃত ৯৪ হাজার ৭১১ কোটি টাকা জাতীয় বাজেটের মাত্র ১১.৮৮ শতাংশ, যা জিডিপির ১.৬৯ শতাংশ। অথচ ইউনেস্কোর পরামর্শ অনুযায়ী জিডিপির অন্তত ৬ শতাংশ শিক্ষায় বরাদ্দ থাকা উচিত।

সংগঠনের উত্থাপিত প্রধান দাবিগুলো হলো- এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান; সরকারি নিয়মে মেডিক্যাল ও বাড়িভাড়া প্রদান; মাদ্রাসা সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড প্রদান; অনুপাত প্রথা বাতিল করে প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি; স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তকরণ; শিক্ষা কমিশন গঠন; এনটিআরসিএ-এর মাধ্যমে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া চালু; সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ; এবং মাদ্রাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ দেওয়া।

সংগঠনের মহাসচিব ফিরোজ আলমের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন— সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম, কে এম শামীম, আবদুস সাকুর, মোহাম্মদ আলী, আব্দুল হাই, ফজলুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. এলিন তালুকদার, অর্থ সম্পাদক আলাউদ্দিন, রেজাউল হক মন্ডল প্রমুখ।

/এএজে/এমএস/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
মাদ্রাসায় জুনিয়র ছাত্রকে ধর্ষণ: কারাগারে শিহাব, অভিযোগ উঠেছে আরও
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী