মিয়ানমারে পাচারকালে ইলেকট্রনিক ডিভাইসসহ ৬ জন আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ মে ২০২৫, ১৮:৩০আপডেট : ০৯ মে ২০২৫, ১৮:৩০

অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইলেকট্রনিক ডিভাইসসহ ছয় পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (৯ মে) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার নগরীর পতেঙ্গা থানাধীন কাফকো জেটি সংলগ্ন কর্ণফুলী চ্যানেল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন কাঠের বোট তল্লাশি করে ১০টি অত্যাধুনিক ওয়াকিটকি সেট, ১০টি ওয়াকিটকি চার্জার, ২টি সাবমার্সিবল পাম্প, একটি স্যামসাং ট্যাব এবং পাচারের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ছয় জন পাচারকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাচার কাজের সঙ্গে তারা জড়িত ছিল।’

আটক পাঁচ জন হলো– সাইফুল (৩০), আক্কাস (৩০), লোকমান (৪৫), জসিম (৩৫), মোতাহার (৬২) ও ইব্রাহিম (২৫)।

আটক ব্যক্তিদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দ মালামালের আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা জানান, কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী