জামায়াতের আমিরকে জিজ্ঞাসাবাদে জঙ্গি সংশ্লিষ্টতা পায়নি সিটিটিসি

বাংলা ট্রিবিউট রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২২, ১৩:৫৫আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১৫:৫৪

জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে বাংলাদেশ জামায়াত ইসলামীর সংশ্লিষ্টতা পায়নি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান।

সিটিটিসির সংবাদ সম্মেলন

তিনি বলেন, ‘জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে রাখা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আরও তিন দিন রিমান্ডে আছেন তিনি। তবে এখন পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামীর জঙ্গিবাদে সংশ্লিষ্টতার কোনও তথ্য পাওয়া যায়নি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান বলেন, ‘ডা. শফিকুর রহমান তার ছেলের জঙ্গিবাদের বিষয়ে জানতো। এছাড়া তিনি বিষয়টি স্বীকারও করেছেন। তবে শফিকুর রহমান বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে অপরাধ করেছেন।’

আদালত পাড়া থেকে ছিনতাই হওয়া জঙ্গিদের বিষয়ে জানতে চাইলে সিটিটিসি প্রধান আসাদুজ্জামান কোনও মন্তব্য করেননি।

/এএইচ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের