আন্দোলনের প্রধান নায়ক তারেক রহমান: জামায়াত আমির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৪, ২২:০৮আপডেট : ২৫ মার্চ ২০২৪, ২২:০৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘প্রধান নায়ক’ হিসেবে উল্লেখ করে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের আন্দোলনের প্রধান নায়ক তারেক রহমানকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। জাতিকে তিনি অত্যন্ত বুদ্ধিবৃত্তিক ও সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলনে আমাদের পরাজয় হয়নি, যারা ভোট ছিনতাই করেছে তাদের পরাজয় হয়েছে।

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মালিবাগের একটি হোটেলে ১২ দলীয় জোটের আয়োজনে ইফতার মাহফিলে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। ইফতারের টেবিলে জামায়াতের আমিরের পাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী বসেন। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জামায়াত আমিরের মুখে নিজের প্রশংসা শুনে হেসে ওঠেন তারেক রহমান। ইফতারের হলরুমজুড়ে উঠে হাততালিও। ইফতারে সভাপতিত্ব করেন মোস্তফা জামাল হায়দার।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল। নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার বিভিন্ন কায়দায় এই নির্বাচনকে নির্বাচন হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু তাদের চেষ্টা সফল হয়নি।’

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম