সেনাসদস্যের মৃত্যুতে দেশে উদ্বেগ তৈরি হয়েছে: জামায়াত সেক্রেটারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৫

কক্সবাজারের ডুলাহাজরা এলাকায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেন, ‘শান্তি-শৃঙ্খলার কাজে নিয়োজিত অবস্থায় এই মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক। এই অনাকাঙ্খিত ঘটনায় দেশে উদ্বেগ তৈরি হয়েছে। তিন পার্বত্য জেলাসহ সারাদেশে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। নাশকতা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করতে হবে।’

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরকে (আইএসপিআর) উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, সোমবার দিনগত রাতে যৌথবাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা এলাকায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন (৩৯ এসটি ব্যাটালিয়ন) নিহত হয়েছেন।

‘সোমবার দিনগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে একটি সন্দেহভাজন বাড়ি ঘিরে ফেলে যৌথ বাহিনী। এ সময় লেফটেন্যান্ট তানজিম দুই সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করেন। এক পর্যায়ে তিনি সন্ত্রাসীদের ধরার চেষ্টা করলে সন্ত্রাসীরা তার ঘাড়ে ছুরি মারে।’

‘গুরুতর আহতাবস্থায় তানজিমকে দ্রুত উদ্ধার করে চকরিয়া খ্রিস্টান হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিলে ভোর ৪টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দেশপ্রেমিক সেনাকর্মকর্তা তানজিম সারোয়ারের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

তিনি বলেন, দেশপ্রেমিক সেনাকর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে দেশব্যাপী শান্তি-শৃঙ্খলার কাজে নিয়োজিত যৌথবাহিনীকে সহায়তা করার জন্য দেশবাসী সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের