ছাত্রশিবির কিছু কৌশল করেছে: সেক্রেটারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪১

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, ‘ছাত্রশিবির কিছু কৌশল অবলম্বন করেছে। যার মাধ্যমে ছাত্র-জনতা এক হয়ে প্রিয় বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে।’

বুধবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

স্ট্যাটাসে ছাত্রশিবির সেক্রেটারি উল্লেখ করেন, ‘প্রতিটি চিন্তা, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সবাই এক হয়ে কাজ করেছে। ফলে আলহামদুলিল্লাহ প্রায় ১৫ বছরের স্বৈরাচারী জুলুম থেকে জাতির প্রাথমিক মুক্তি মিলেছে।’

ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে সব ব্যক্তি, দল ও মতের কাছে আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘আমরা সব ব্যক্তি, দল ও মতের কাছে আহ্বান করছি, আপনারাও এমন শত কৌশল করে এই দেশটাকে ভালো কিছু দিন। আমরা আপনাদের পাশে থাকবো।’

/এসটিএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের