অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্দেশে জামায়াতনেতা

‘সকল বিপদাপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে’

বাংলা ট্রিবিউন রির্পোট
০১ ডিসেম্বর ২০২৪, ২০:০২আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ২০:০২

ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সুবাস্তু নজরভ্যালী মার্কেট পরিদর্শন করেছেন জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের নেতারা। রবিবার (১ ডিসেম্বর) পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্দেশে সান্ত্বনা দেন তারা। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারের নেতৃত্বে পরিদর্শনে উপস্থিত ছিলেন, বাড্ডা উত্তর থানা আমির মাওলানা কুতুবউদ্দিন, ভাটারা থানা আমির রেজাউল করিম প্রমুখ।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমবেত ব্যবসায়ীদের উদ্দেশ্যে নাজিম উদ্দীন মোল্লা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্দেশে তার বক্তব্যে বলেন, সকল বিপদাপদ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। অত্যন্ত ধৈর্যের সঙ্গে সবকিছু মোকাবিলা করতে হবে। এই ঘটনার পিছনে যদি কেউ জড়িত থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। 

অগ্নিকাণ্ডের ঘটনায় যারা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। 

মু. আতাউর রহমান সরকার তার বক্তব্যে অবিলম্বে তদন্ত কমিটি গঠন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যবস্থা নেওয়া দাবি জানান। তিনি ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ কী?
জামায়াত পাকিস্তানও চায়নি, বাংলাদেশও চায়নি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
একাত্তরে দেশ চায়নি, ইশতেহারেও ইসলাম নেই: সংসদে জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রীর তোপ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা
ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা
জাতীয় সংসদে দুটি আইনের বিল উত্থাপন, যাচাই-বাছাইয়ের জন্য কমিটিতে
জাতীয় সংসদে দুটি আইনের বিল উত্থাপন, যাচাই-বাছাইয়ের জন্য কমিটিতে
ব্রাহ্মণবাড়িয়ার একই স্থানে আবারও ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী
ব্রাহ্মণবাড়িয়ার একই স্থানে আবারও ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী
বিশ্বকাপের নকআউট শুরু , নতুন ইতিহাস লিখবে কে কানাডা না আফ্রিকা
বিশ্বকাপের নকআউট শুরু , নতুন ইতিহাস লিখবে কে কানাডা না আফ্রিকা
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত