প্রতীকসহ নিবন্ধন ফিরে পেলো জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৫, ১৮:৫৩আপডেট : ২৪ জুন ২০২৫, ১৯:১৮

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন প্রতীকসহ পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে দলটির নিবন্ধন বাতিল সংক্রান্ত ২০১৮ সালের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, 'Representation of the People Order, 1972-এর Article 90B অনুযায়ী ২০০৮ সালের ৫ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে নিবন্ধন (নিবন্ধন নম্বর-০১৪) প্রদান করে ইসি। পরবর্তীতে হাইকোর্টে রিট পিটিশন নং- 630 of 2009-এর রায়ের ভিত্তিতে ২০১৮ সালের ২৮ অক্টোবর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দলটির নিবন্ধন বাতিল করা হয়।'

প্রজ্ঞাপনে আরও বলা হয়, 'সর্বশেষ Civil Appeal No. 139 of 2013 with Civil Petition For Leave To Appeal No. 3112 of 2013 মামলায় আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে জামায়াতের নিবন্ধন পুনর্বহালের নির্দেশ দেয়।'

এর পরিপ্রেক্ষিতে ইসি জানায়, '২০১৮ সালের ২৮ অক্টোবর জারি করা নিবন্ধন বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপনটি বাতিল করা হলো। জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো।'

/জেডএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি