‘ফ্রেমে বন্দি ৩৬ জুলাই’ প্রদর্শনী দেখতে জামায়াত নেতার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২৪, ২০:৪২আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ২১:৫১

গণঅভ্যুত্থান নিয়ে শিবিরের আয়োজন ‘ফ্রেমে বন্দি ৩৬ জুলাই’ পরিদর্শনে গিয়ে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, নতুন যে স্বাধীনতা আমরা পেয়েছি সেখানে ছাত্রশিবিরের কী ভূমিকা, তা দেশবাসী স্পষ্ট করেই জানেন। তিনি বলেন, ‘দেশের প্রয়োজনে এই ছাত্রসংগঠন যে মাইলফলক তা সবার জানা।’

তিনি বলেন, ‘আজকের এই ফ্রেমে বন্দি ৩৬ জুলাই আয়োজনটি দেশের প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসায় প্রদর্শনী হওয়া জরুরি। ভবিষ্যৎ বাংলাদেশকে আরও সুন্দর করে গড়তে প্রতিটি অভিভাবককে ফ্রেমে বন্দি ৩৬ জুলাই—এই প্রদর্শনী দেখতে যাওয়া প্রয়োজন।’

রবিবার (৮ ডিসেম্বর) রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

এসময় আরও  ছিলেন ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জাহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন ও ড. আব্দুল মান্নান প্রমুখ।

নূরুল ইসলাম বুলবুল বলেন, ছাত্রজনতার জুলাই বিপ্লবকে সরকারি উদ্যোগে নানা আয়োজন করে সবার কাছে জাগ্রত রাখতে হবে। তিনি গণঅভ্যুত্থান নিয়ে অভিনব ‘ফ্রেমে বন্দি ৩৬ জুলাই’ আয়োজন করায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান।

শিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, আমরা ঢাকাবাসীকে আহ্বান জানাচ্ছি—ফ্রেমে বন্দি ৩৬ জুলাই পরিদর্শনে আপনারা আসুন। ২৪-এর আন্দোলনের যে স্পিরিট সেটি অনুধাবন করে যান।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের