‘জামায়াত-শিবির দেশপ্রেমিক নাগরিক তৈরির চেষ্টা চালায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৫, ২০:৪৩আপডেট : ২৩ মার্চ ২০২৫, ২০:৪৩

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মু.আতাউর রহমান সরকার বলেছেন, দীর্ঘ ৫৪ বছর এক শ্রেণির রাজনীতিবিদ ছাত্রসমাজকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। বই-কলমের পরিবর্তে অস্ত্র, মাদক হাতে তুলে দিয়ে তাদেরকে অকালে ধ্বংস করার অপপ্রচেষ্টা চালিয়েছে।

রবিবার (২৩ মার্চ) বেলা আড়াইটায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে নাগরিক উন্নয়ন ফোরাম ঢাকা সিটি করপোরেশনের ৩৫  নম্বর  ওয়ার্ডের উদ্যোগে মেধাবী ছাত্রদের নিয়ে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

‘ছাত্রদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি এবং আলোকিত মানুষ গড়ার কোনও কর্মসূচি ছাত্রদের জন্য তারা দিতে পারেনি। একমাত্র জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরই এ ক্ষেত্রে  ব্যতিক্রম। এ দুটি  সংগঠন ছাত্রসমাজকে সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়,’ বলেন নাগরিক উন্নয়ন ফোরাম হাতিরঝিলের সভাপতি আতাউর রহমান।

ছাত্রশিবিরের হাতিরঝিল পশ্চিম থানা সভাপতি সাজ্জাদ হোসেন শিহাবের সভাপতিত্বে এবং থানা বায়তুলমাল সম্পাদক ইজাজ আহমদ শাহের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক কলিম উল্লাহ, হাতিরঝিল পূর্ব জামায়াতের সেক্রেটারি খন্দকার রুহুল আমিন,পশ্চিম সেক্রেটারি রাশেদুল ইসলাম, ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তরের এইচ আর ডি সম্পাদক আব্দুল্লাহ আল মায়াজ, সাংস্কৃতিক সম্পাদক নাঈম ইসলাম জীবন,শ্রমিক নেতা সুলতান মাহমুদ, মাওলানা গোলাম মাওলা প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের