ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চায় জামায়াত: ডা. তাহের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৫, ২০:৫৫আপডেট : ০২ জুন ২০২৫, ২১:১১

ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। এ নিয়ে কোনও দলের নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়ার পক্ষে নয় দলটি।

সোমবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে চলমান সংস্কার প্রক্রিয়ায় যুক্ত রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর জামায়াতের প্রতিনিধিদলের প্রধান হিসেবে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, বৈঠকে কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি—জুলাইয়ের মধ্যে সংস্কার করতে হবে। তারপর জুলাই সনদে সই করবে সব দল। রাজনৈতিক দলগুলো সরকারের প্রতি আস্থার কথা বলেছে। তার (মুহাম্মদ ইউনূস) নেতৃত্বেই জাতীয় নির্বাচন হবে।

ডা. তাহের বলেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা তাকে বলেছি, মে-জুন বর্ষা। এর মধ্যেই রোজা ও পরীক্ষা আছে। তাই নির্বাচনের ডেটলাইন ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে হলে বিতর্ক থাকবে না। প্রধান উপদেষ্টা যা-ই করতে চান, একটি রোডম্যাপ করে দিন, আমরা এটা চাই। তাহলে মানুষের মধ্যে আর শঙ্কা থাকবে না।

তিনি বলেন, দেশের বাইরে ১ কোটি ১০ লাখ প্রবাসীকে ভোটাধিকারের বিষয়ে কমিশনের কোনও কর্মযজ্ঞ দৃশ্যমান নেই। আমরা এ বিষয়ে অগ্রগতির কথা বলেছি।

আমরা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড চাই। নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে হবে। প্রশাসনকে স্বচ্ছতায় নিয়ে আসতে হবে। ভোট উৎসবমুখর করতে হবে। নির্বাচনের আগেই পরিবেশ নিশ্চিত করতে হবে। তাহলেই মানুষের মধ্যে অনিশ্চয়তা থাকবে না।

প্রতিনিধিদলে ছিলেন জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও এএইচএম হামিদুর রহমান আজাদ।

 

/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না: জামায়াত আমির
‘আমি বুঝতে পারতেছি না, এটা রাতের সরকার কিনা’, বিএনপিকে জামায়াত আমির
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি