যে শর্তে রাষ্ট্রপতি নির্বাচনের নতুন প্রস্তাবে একমত হবে জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৫, ২০:৩৩আপডেট : ১৮ জুন ২০২৫, ২০:৩৩

রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টোরাল পদ্ধতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে তারা শর্ত দিয়েছে— এই প্রস্তাব কার্যকর হতে হলে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।

বুধবার (১৮ জুন) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপ শেষে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ মন্তব্য করেন।

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী— যদি রাষ্ট্রপতি নির্বাচন হয় ৭০ হাজার জনপ্রতিনিধির ভোটে, তাহলে সেই জনপ্রতিনিধিদের নিরপেক্ষভাবে নির্বাচিত হতে হবে। আমরা অতীতে দেখেছি, সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনে শাসক দলের প্রতিনিধিরাই নির্বাচিত হন বেশি। তাই আমরা বলেছি, লোকাল গভর্নমেন্ট ইলেকশন হতে হবে কেয়ারটেকার সরকারের অধীনে, যেখানে মেম্বাররা ফেয়ার ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হবেন।

তিনি আরও বলেন, ভোটারদের পরিসর ইউপি মেম্বার পর্যন্ত হবে, নাকি ইউপি চেয়ারম্যান পর্যন্ত সীমিত রাখা হবে, তা নিয়েও আলোচনা দরকার আছে। তবে নীতিগতভাবে আমরা এই প্রস্তাবকে সমর্থন করি, যদি নির্বাচনের ভিত্তি হয় নিরপেক্ষতা।

জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের বিষয়ে এই জামায়াত নেতা বলেন, এনসিসি নিয়ে বেশিরভাগ রাজনৈতিক দলই নীতিগতভাবে ঐকমত্য পোষণ করেছে। তবে এর কাঠামো ও কার্যপ্রণালী নিয়ে এখনও আলোচনা বাকি।

ঐকমত্য না হওয়া বিষয়গুলো নিয়ে গণভোটের প্রস্তাব দিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যে বিষয়গুলোতে একমত হওয়া সম্ভব নয়, সেগুলো নোটসহ জনগণের সামনে তুলে দিয়ে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত। জনগণই চূড়ান্ত রায় দেবে।

তিনি আরও বলেন, আমরা আশা করি, আলোচনার মাধ্যমে একটি সম্মিলিত চার্টার (সনদ) তৈরি হবে, যাতে সব রাজনৈতিক দল সই করবে। যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, সবাইকে সেই কমিটমেন্ট মেনে চলতে হবে।

বুধবারের আলোচনায় অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, সিপিবি, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

এদিনের সংলাপের মূল আলোচ্য বিষয় ছিল— জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া ও পূর্ববর্তী অসমাপ্ত বিষয়গুলোর নিষ্পত্তি।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী