ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় জামায়াত আমিরের বিবৃতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৫, ১৬:৪৫আপডেট : ২৩ জুন ২০২৫, ১৬:৪৫

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৩ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, ‘গত ১৩ জুন ইরানে মামলা চালায় ইসরাইল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ২১ জুন রাতে অতর্কিতে হামলা চালিয়ে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের ওপর এ জাতীয় হামলা আন্তর্জাতিক আইন, রীতি-নীতি ও জাতিসঙ্ঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। এ হামলা অযৌক্তিক ও অবৈধ। এই হামলার ফলে গোটা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আমরা এই অন্যায় ও আগ্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও নিন্দা জানাচ্ছি।’

বিবৃতিতে তিনি বলেন, ‘সম্প্রতি মার্কিন সিনেটের ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড বলেছেন, ‘‘মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখনও বিশ্বাস করে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না।’’ অথচ পরমাণু অস্ত্র বানানোর মিথ্যা অজুহাতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা করেছে। মিথ্যা ও অনুমান নির্ভর তথ্যের ওপর ভিত্তি করে ইরানের মতো একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের ওপর এই আগ্রাসী হামলা বিশ্ববাসীকে হতবাক করেছে। এই হামলা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য চরম হুমকি। এর ফলে গোটা মধ্যেপ্রাচ্যে সঙ্ঘাত-সংঘর্ষ আরও বাড়বে।’

জামায়াত আমির বলেন, ‘ইরানের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করে অবিলম্বে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বেপরোয়া, অন্যায়, অযৌক্তিক ও আগ্রাসী হামলা বন্ধ করার লক্ষ্যে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে আমরা জাতিসঙ্ঘসহ বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের