রংপুরে জামায়াতের সমাবেশে দুই লাখ মানুষ সমাগমের আশা

রংপুর প্রতিনিধি
০২ জুলাই ২০২৫, ১৬:২৫আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৬:৩১

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় সব সংস্কারের পর নির্বাচনসহ চার দফা দাবিতে শুক্রবার (৪ জুলাই) রংপুর জেলা স্কুল মাঠে জনসভা করবে জামায়াতে ইসলামী। জনসভায় দুই লাখ মানুষের উপস্থিতি থাকবে বলে আশা প্রকাশ করেছেন দলটির নেতৃবৃন্দ।

বুধবার (২ জুলাই) দুপুরে নগরীর শাপলা চত্বর এলাকায় অবস্থিত রংপুর মহানগর জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

তিনি বলেন, ‘খুনির বিচার, রাজনৈতিক সংস্কার, সুষ্ঠু নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড গঠন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে এ জনসভা অনুষ্ঠিত হবে।’

জনসভায় রংপুর বিভাগের আট জেলা থেকে দুই লাখ মানুষের সমাবেশ ঘটবে বলে জানানো হয়। প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ ছাড়াও অতিথি হিসেবে থাকবেন- সদ্য কারামুক্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম, জামায়াতের সংসদীয় দলের সাবেক নেতা মজিবর রহমান, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মমতাজ উদ্দিন আহামেদ, অধ্যাপক মাহবুবার রহমান বেলাল প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জনসভাকে জনসমুদ্রে পরিণত করা হবে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সমাবেশ সফল করার জন্য জনগণকে সভাস্থলে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়াও প্রশাসনের কাছে সব ধরনের সহযোগিতা কামনা করা হয়।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের